সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শুকনো চালের গুঁড়ায় চিতই পিঠা, যেভাবে হবে একদম পারফেক্ট

শীতকাল মানেই পিঠা-পায়েসের উৎসব। নতুন গুড়ের ঘ্রাণে যখন চারদিক ম ম করে, তখন গরম গরম চিতই পিঠা খাওয়ার আনন্দই আলাদা। তবে আজকাল ব্যস্ত জীবনে চাল ভিজিয়ে গুঁড়া করার সময় কোথায়। তাই অনেকে বাজার থেকে শুকনো চালের গুঁড়া কিনেই কাজ চালান। কিন্তু সমস্যা হলো এই গুঁড়ায় পিঠা ঠিক মতো ফুলে ওঠে না বা নরম হয় না। তবে একটু

শীতকাল মানেই পিঠা-পায়েসের উৎসব। নতুন গুড়ের ঘ্রাণে যখন চারদিক ম ম করে, তখন গরম গরম চিতই পিঠা খাওয়ার আনন্দই আলাদা। তবে আজকাল ব্যস্ত জীবনে চাল ভিজিয়ে গুঁড়া করার সময় কোথায়। তাই অনেকে বাজার থেকে শুকনো চালের গুঁড়া কিনেই কাজ চালান। কিন্তু সমস্যা হলো এই গুঁড়ায় পিঠা ঠিক মতো ফুলে ওঠে না বা নরম হয় না। তবে একটু কৌশল জানলে শুকনো চালের গুঁড়াতেও দারুন চিতই পিঠা তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক এর সহজ রেসিপি-

১. শুকনো চালের গুঁড়া ১ কাপ২. রান্না করা ভাত একমুঠো৩. হালকা গরম পানি প্রায় ১ কাপ৪. লবণ স্বাদমতো

প্রথমে একটি বাটিতে শুকনো চালের গুঁড়া নিন। তাতে অল্প অল্প করে হালকা গরম পানি মিশিয়ে দিন এবং কিছুক্ষণ রেখে দিন যাতে গুঁড়াটি একটু ফুলে ওঠে। এবার এই মিশ্রণটি ব্লেন্ডারে ঢেলে একমুঠো রান্না করা ভাত দিন। ভালোভাবে ব্লেন্ড করে মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি খুব ঘন বা বেশি পাতলা যেন না হয়, মাঝারি ঘনত্বে রাখুন। শেষে স্বাদমতো লবণ মিশিয়ে নিন।

এখন চিতই পিঠার খোলা বা প্যানটি চুলায় বসিয়ে গরম করুন। একটি ভেজা, পরিষ্কার সুতির কাপড় দিয়ে খোলাটি মুছে নিন-এতে পিঠা আটকে যাবে না। গরম খোলায় এক লাডল ব্যাটার ঢেলে ঢাকনা দিন। ২-৩ মিনিট পর পিঠাটি সেদ্ধ হয়ে এলে তুলে ফেলুন। ব্যাস হয়ে গেলে মজাদার চিতই পিঠা।

বিভিন্ন ধরণের ভর্তা, হাঁস বা গরুর মাংস, খেজুরের গুড়, নারকেল কুঁচি বা দুধের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যাবে। এইভাবে বানালে শুকনো চালের গুঁড়াতেও হবে নরম, ফোলানো আর সুস্বাদু চিতই পিঠা-যা শীতের সকালকে করে তুলবে আরও মজাদার।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)