সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ঋণ নিয়ে পোল্ট্রি খামার, এক রাতেই আড়াই হাজার মুরগির বাচ্চার মৃত্যু

ফেনীর একটি পোল্ট্রি খামারে ১২ দিন বয়সের দুই হাজার ৫০০ মুরগির বাচ্চার মৃত্যু হয়েছে।

ফেনীর একটি পোল্ট্রি খামারে ১২ দিন বয়সের দুই হাজার ৫০০ মুরগির বাচ্চার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে সোনাগাজী পৌর শহরের চরগণেশ গ্রামের ইউছুপ পোল্ট্রি খামারে এ ঘটনা ঘটে। তবে কি কারণে মুরগির বাচ্চাগুলো মারা গেছে বলতে পারছেন না পোল্ট্রি চিকিৎসকরা।

ক্ষতিগ্রস্ত খামার মালিক মো. ইউছুপ বলেন, এনসিসি ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে একটি ভাড়া খামারে ব্রয়লার মুরগি পালন শুরু করি। ১২ দিন আগে হ্যাচারি থেকে বয়লার মুরগির বাচ্চা কিনে খামারে আনি। পর্যাপ্ত আলো-বাতাস ও মনোরম পরিবেশ থাকার পরও হঠাৎ মুরগির বাচ্চাগুলো মারা গেছে। এখন আমি ঋণের টাকা কিভাবে পরিশোধ করবো জানি না।

সোনাগাজী উপজেলা প্রাণি সম্পদ অফিসে পোল্ট্রি খামার বিশেষজ্ঞ চিকিৎসক নেই। তাই ক্ষতিগ্রস্ত খামার মালিক মৃত মুরগির বাচ্চা নিয়ে ময়নাতদন্তের জন্য ছাগলনাইয়া উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. হরি কমল মজুমদারের কাছে যান। মৃত মুরগির বাচ্চাগুলো ময়নাতদন্ত করে তিনিও মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি।

সোনাগাজী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী বলেন, আমি ডেইরি খামার বিশেষজ্ঞ চিকিৎসক। খামার মালিককে পোল্ট্রি খামার বিশেষজ্ঞ চিকিৎসক হরি কমল মজুমদারের পরামর্শ নেওয়ার জন্য বলেছি।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)