সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কৃষক পর্যায়ে আমন ধান সংগ্রহ শুরু করলো প্রাণ

উত্তরের জেলা দিনাজপুরে কৃষক পর্যায়ে ও নিজস্ব তত্ত্বাবধানে কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু করেছে প্রাণ বঙ্গ মিলারস লিমিটেড (বিএমএল)।

উত্তরের জেলা দিনাজপুরে কৃষক পর্যায়ে ও নিজস্ব তত্ত্বাবধানে কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু করেছে প্রাণ বঙ্গ মিলারস লিমিটেড (বিএমএল)।

বুধবার (২৬ নভেম্বর) সকালে ফুলবাড়ীর রাঙ্গামাটিতে কারখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস মৃধা।

ফুলবাড়ী বঙ্গ মিলারস লিমিটেডের কার্যনির্বাহী পরিচালক মো. নাসের আহমেদ জানান, নিজস্ব তত্ত্বাবধানে ১৪৫০ হেক্টর জমিতে চুক্তিভিত্তিক কৃষকের মাধ্যমে ধানচাষ করা হয়। চলতি মৌসুমে বিনাধান ১৭, ব্রিধান ৩৩, ৩৪, ৪৯, ৫১, ৭৫, ৮৭, ৯০, ৯৩ ও ১০৩ সহ জিরাশাইল ও কাটারিসহ মোট ৯টি জাতের ২৭৫০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন-

চালু হলো বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড

'ওয়ান্ডারফুল ডে' কাটালো ৫০০ শিক্ষার্থী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস মৃধা বলেন, 'বঙ্গ মিলারস লিমিটেড কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় শুরু করেছে। এবার ২৭৫০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার যদি অনুমতি দেয়, ক্রয়কৃত চাল প্রসেসিং করে দেশে এবং বিদেশে রপ্তানি করা সম্ভব।'

তিনি বলেন, আমরা উচ্চ ফলনশীল বিআর-১০৩ জাতের ধান বীজ কৃষকদের দিয়েছিলাম। সন্তোষজনক ফলন পেয়েছি। আমার জানামতে এটি বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে সর্বাধিক উৎপাদিত ধান। এই ধানের মাধ্যমে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং কৃষক লাভবান হবেন।

তিনি আরও বলেন, কৃষিপণ্যের মান উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণ দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রাণ সারাবছর চুক্তিবদ্ধ কৃষকদের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে উন্নতমানের ফলন পেতে সহায়তা করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ বীজ, সার ও বালাই নাশকের নির্বাহী পরিচালক শেখ ওয়ারেস উল হাবিব, প্রাণ ফুডস'র নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম শিকদার, বিপিএল'র প্রধান পরিচালক কর্মকর্তা এস এম মোস্তফা আফজাল এবং ফুলবাড়ী বঙ্গ মিলারস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. নাসের আহমেদ।

মো. মাহাবুর রহমান/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)