সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

‘গরুর হাট ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর র‌্যাব’

কোরবানির পশুর হাট ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে র‌্যাব তৎপর রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

কোরবানির পশুর হাট ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে র‌্যাব তৎপর রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের ২ নং ঢাকেশ্বরী এলাকার বালুর মাঠের গরুর হাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, কোরবানি কেন্দ্র করে বেশ কিছু ছোট ছোট হাট হয়। সেই হাটগুলোতে গরুর সংখ্যা কম থাকে। ফলে গরু ব্যবসায়ীরা সড়ক কিংবা নদীপথে আসার সময়ে বিভিন্ন দুষ্কৃতকারী তাদের হাটের গরুর সংখ্যা বাড়ানোর জন্য ব্যবসায়ীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্ত্রাসী টাইপের কার্যকলাপের মাধ্যমে গরু তাদের হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরকম একটি ঘটনা আমাদের নারায়ণগঞ্জেও ঘটেছে এবং সেটা আমাদের দৃষ্টিতে এসেছে। ওই সব দুষ্কৃতকারীর বিরুদ্ধে আমরা ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছি।

তিনি আরও বলেন, ট্রলার থেকে জোরপূর্বক নামানো গরুগুলো সঠিক হাটে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ কাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য র‌্যাবের কার্যক্রম চলমান।

অধিনায়ক বলেন, আমরা ব্যবসায়ীদের উদ্দেশে বলবো হাট ঘিরে বিশৃঙ্খল কোনো ঘটনার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে থানা অথবা র‌্যাবে এসে অভিযোগ করবেন। এতে আমাদের দুষ্কৃতকারীদের শনাক্ত করতে সুবিধা হবে। আমরা এসব ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে জানতে পারি, অথচ কোনো অভিযোগ দেওয়া হয় না।

অধিনায়ক সাজ্জাদ হোসেন আরও বলেন, কোরবানির ঈদ ঘিরে র‌্যাবের দায়িত্ব তিন পর্বে ভাগ করা হয়েছে। যেমন ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরে।

মো. আকাশ/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)