সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৫ কিমি/ঘ

শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে রাহেলা হালিমের ছাদকৃষি

মানসিক অবসাদের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতার ভেতরেও এক স্বর্গীয় সুখের সন্ধান দিতে পারে ছাদকৃষি। রাজধানীর লালমাটিয়ায় রাহেলা হালিমের ১৬ বছরের ছাদকৃষি জানান দিচ্ছে সেকথা।

মানসিক অবসাদের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতার ভেতরেও এক স্বর্গীয় সুখের সন্ধান দিতে পারে ছাদকৃষি। রাজধানীর লালমাটিয়ায় রাহেলা হালিমের ১৬ বছরের ছাদকৃষি জানান দিচ্ছে সেকথা।

তিনতলা ভবনের ২৫০০ বর্গফুটের ছাদে এ কৃষি আয়োজনের বয়স ১৬ বছর। সবজি আর ফুলমুলের এই উৎপাদন ক্ষেত্রের পরিচ্ছনন্নতাই বলে দেয় এখানে উদ্যোক্তার মনোযোগ কতো গভীর। ছাদের এই ফল ফুল আর সবুজ গাছপালা প্রতিনিয়তই দেয় নতুন ধারণা।

এ প্রসঙ্গে ছাদ কৃষি উদ্যোক্তা রাহেলা হালিম বলেন: গাছগুলোকে আমার ছেলে-মেয়ের মতোই দেখতে হয়। এরা প্রতিদিনই আদর চায়। প্রতিদিন না থাকলে গাছ শুকিয়ে যায়, গাছ মরে যায়। আমার মন খারাপ হলে ছেলে-মেয়েদের বলি, আমাকে ছাদে নিয়ে যাও। আমাকে রেখে আসো। সব সময় ছোট গাছ এনে আমি বড় করি। একবারে বড় গাছ আনলে আমার মনে তৃপ্তি লাগে না।

রোগবালাইসহ কিছু সমস্যাও থাকে। সেগুলো মোকাবিলা করতে উদ্যোক্তা নিজস্ব পরীক্ষা নিরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা।

তিনি বলেন: আমার ছাদ বাগানে আম গাছ থেকে শুরু করে আছে জামরাল। এছাড়াও টমেটা-বেগুনের মতো কিছু মৌসুমী সবজিও হয় আমার বাগানে। গাছের রোগ প্রতিরোধ নিম পাতার রস ব্যবহার করেন তিনি। এছাড়াও মাঝে-মাঝে রসুন-পেঁয়াজ রসও ছিটান।

রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখতে যেসব মানুষ প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন তাদেরই একজন রাহেলা হালিম।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)