সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

কাঁচা পাকা আমের চাটনির রেসিপি

সবে আম পাকতে শুরু করেছে। এখন কাঁচা ও কাঁচা পাকা উভয় ধরনের আমই বাজারে পাওয়া যাচ্ছে। যারা আমের চাটনি খেতে পছন্দ করেন, তারা এই সুযোগে তৈরি করতে পারেন কাঁচা পাকা আমের চাটনি। খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন এই চাটনি, রইলো রেসিপি-

সবে আম পাকতে শুরু করেছে। এখন কাঁচা ও কাঁচা পাকা উভয় ধরনের আমই বাজারে পাওয়া যাচ্ছে। যারা আমের চাটনি খেতে পছন্দ করেন, তারা এই সুযোগে তৈরি করতে পারেন কাঁচা পাকা আমের চাটনি। খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন এই চাটনি, রইলো রেসিপি-

আরও পড়ুন: যে কৌশলে পাকা আম কিনলে ঠকবেন না

উপকরণ

১. জিরা ১ চা চামচ ২. মৌরি ১ চা চামচ ৩. ধনিয়া ১ চা চামচ ৪. পাঁচফোড়ন ১ চা চামচ ৫. শুকনো লাল মরিচ ৪-৫টি৬. দারুচিনি ছোট ১ টুকরো৭. এলাচ ২টি ৮. তেজপাতা ১টি ও৯. আম বড় ৬টি১০. রসুন বাটা ১ চা চামচ১১. গুড় আধা কাপ১২. মরিচ গুঁড়া আধা চা চামচ১৩. হলুদ গুঁড়া আধা চা চামচ ও১৪. ধনিয়া গুঁড়া আধা চা চামচ।

আরও পড়ুন: কাঁচা আমের মোরব্বা

পদ্ধতি

১-৮ নং পর্যন্ত সব মসলা একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাটায় বেটে আধা ভাঙ্গা করে নিতে হবে। এরপর আমগুলোর খোসা ছাড়িয়ে আটি ফেলে টুকরো করে কেটে নিন।

এবার কেটে নেওয়া আম ধুয়ে মাখো মাখো পানি দিয়ে সঙ্গে সামান্য হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর চুলায় প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিতে হবে আধা কাপ।

তেল গরম হলে তাতে ১ চা চামচ রসুন বাটা দিয়ে নাড়তে হবে। এরপর দিতে হবে আধা কাপ গুড়, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ।

আরও পড়ুন: আম খাওয়ার পর যে ৫ খাবার খেলে হতে পারে বিপদ আবারও সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে এবার দিয়ে দিন সেদ্ধ আম গুঁড়া করে নেওয়া, মসলার গুঁড়া ও বিট লবণ ১ চা চামচ। সব দিয়ে নাড়তে হবে অনবরত। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়।

নাড়তে নাড়তে যখন আম অনেকটাই শুকিয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে ২ টেবিল চামচ সিরকা। আবারও নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন আম অনেকটাই শুকিয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে।

ব্যাস তৈরি হয়ে যাবে কাঁচা-পাকা আমের চাটনি। এই চাটনিতে গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যাবে। আবার কাঁচা আমের পরিবর্তে অল্প পাকা লাল হয়ে যাওয়া আম দিয়ে এই চাটনি করা যাবে।

রেসিপি ও ছবি: ঝুমুর'স কিচেন

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)