সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

জিভে জল আনবে কাঁচা আমের ভর্তা

কাঁচা আমের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। পাকা আম স্বাদে মিষ্টি হওয়ায় ডায়াবেটিসের রোগীসহ অনেকের ক্ষেত্রে খাওয়া নিষেধ। তবে কাঁচা আমের বিভিন্ন পুষ্টিগুণ দীর্ঘমেয়াদী ব্যাধি থেকেও মুক্তি দেয়।

কাঁচা আমের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। পাকা আম স্বাদে মিষ্টি হওয়ায় ডায়াবেটিসের রোগীসহ অনেকের ক্ষেত্রে খাওয়া নিষেধ। তবে কাঁচা আমের বিভিন্ন পুষ্টিগুণ দীর্ঘমেয়াদী ব্যাধি থেকেও মুক্তি দেয়।

কাঁচা আম দিয়ে বাহারি সব পদ তৈরি করা যায়। তবে কাঁচ আম ভর্তা বা আম মাখার নাম শুনলে সবার জিহ্বায় পানি চলে আসে। কাঁচা আমের টক-ঝাল ভর্তা খেতে সবাই পছন্দ করে থাকেন।

আরও পড়ুন: কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি আচারের রেসিপি

বিশেষ করে গরমের দুপুরে কাঁচা আমের ভর্তা খেলে মুহূর্তেই আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। চলুন তবে জেনে নিন কীভাবে তৈরি করে কাঁচা আমের ভর্তা-

উপকরণ

১. আম পরিমাণমতো২. চিনি ২ চা চামচ৩. পরিমাণমতো লবণ৪. বিট লবণ আধা চা চামচ৫. কাঁচা মরিচ কুচি ২-৩টি৬. কাসুন্দি ১/৩ কাপ ও৭. চিলি ফ্লেক্স।

আরও পড়ুন: কাঁচা আমের টক তৈরির রেসিপি

পদ্ধতি

প্রথমে আমগুলো গ্রেটারে গ্রেট করে কিংবা কুচি করে কেটে নিন। এরপর একে একে সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। কাঁচা আমের এ ভর্তা খেতে অনেকটা টক-ঝাল-মিষ্টি লাগবে। একবার খেলে মুখে এর স্বাদ লেগে থাকবে।

খুবই কম সময়ে মাত্র ৭ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন কাঁচা আমের অসাধারণ এ ভর্তা। পরিবারসহ উপভোগ করতে পারেন মজাদার এ আম ভর্তা।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)