সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

নীরবে বাড়ছে চালের দাম, নিরুপায় ক্রেতা

দিনাজপুরের বিরামপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি কেজি চালের দাম ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। মিল মালিকদের সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে বলে অভিযোগ চাল ব্যবসায়ীদের।

দিনাজপুরের বিরামপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি কেজি চালের দাম ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। মিল মালিকদের সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে বলে অভিযোগ চাল ব্যবসায়ীদের।

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, মোটা জাতের গুটি স্বর্ণা এক সপ্তাহ আগে ৪৪ টাকা কেজি ছিল, এখন ৪৮ টাকা। আটাশ জাতের (লোকাল) ৪৪ টাকা থেকে বেড়ে এখন ৪৮ টাকা, আটাশ (অটো) ৪৭ থেকে বেড়ে ৫২ টাকা, মিনিকেট ৫৬ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, কাটারি ৫৮ থেকে বেড়ে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

ষাটোর্ধ্ব অটোরিকশা চালক জয়নাল আবেদীন বলেন, কদিন আগে মোটা জাতের চাল কিনলাম ৪৪ টাকা কেজি। আজ শুনি দাম বেড়ে ৪৮ টাকা কেজি হয়েছে। আমার সংসারে তিনজন খানেওয়ালা। দিনে দুই কেজি চাল দরকার হয়। তরিতরকারি কিনে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে।

উপজেলার কাটলা বাজারের চাল ব্যবসায়ী সামসুল ইসলাম বলেন, কয়েক দিন আগে মোটা জাতের চাল ৪৩-৪৪ টাকায় বিক্রি করেছি। এখন হঠাৎ করেই দাম প্রতি কেজিতে ৪ টাকা বেড়ে ৪৭-৪৮ টাকায় বিক্রি করছি।

তিনি বলেন, প্রতিটি মিলে অঢেল ধান মজুত থাকার পরও চাল উৎপাদন ইচ্ছাকৃতভাবে কম করছে। আড়তে চালের সরবরাহ থাকলেও অযথা দাম বাড়িয়ে দিচ্ছেন মিল মালিকরা। আমরা ছোট ব্যবসায়ীরা তাদের কাছে অনেকটা জিম্মি হয়ে পড়েছি।

চাল ব্যবসায়ী সামসুদ্দীন জানান, কয়েক দিনের তুলনায় বাজারে চালের সরবরাহ কিছুটা কমেছে। ফলে দাম বেড়েছে। তাছাড়াও মানুষ বেশি দামের আশায় ধান গোডাউনে রাখায় চালের সরবরাহ কমেছে।

মাহাবুর রহমান/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)