সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পাকা আমে রূপচর্চা

পাকা আমের স্বাস্থ্য উপকারিতা অনেক। ভিটামিন এ, বি, সি, ই সমৃদ্ধ পাকা আম শরীর এমনকি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও কার্যকরী ভূমিকা রাখে। ২০ ধরনের ভিটামিন ও মিনারেল আছে এই ফলে।

পাকা আমের স্বাস্থ্য উপকারিতা অনেক। ভিটামিন এ, বি, সি, ই সমৃদ্ধ পাকা আম শরীর এমনকি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও কার্যকরী ভূমিকা রাখে। ২০ ধরনের ভিটামিন ও মিনারেল আছে এই ফলে।

চাইলে কিন্তু খাওয়ার পাশাপাশি পাকা আম মুখেও মাখতে পারেন। পাকা আমের গুণাগুণ ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে। ব্রণ থেকে শুরু করে ত্বকের কালচে দাগসহ রুক্ষ-শুষ্ক ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন আম।

বিশেষ করে গরমের এ সময় ত্বক হয়ে পড়ে নাজুক। এছাড়া রোদের তাপে ত্বকে সানট্যান পড়ার সমস্যা তো আছেই। সব মিলিয়ে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে আজই ঘরোয়া উপায়ে যত্ন নিতে ব্যবহার করুন পাকা আম।

এই ফেসপ্যাক ত্বকের মৃতকোষ দূর করে সহজেই। ওটমিল ও আম ত্বকের প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে। এজন্য পাকা আম চটকে দুধের সঙ্গে মিশিয়ে নিন।

এর সঙ্গে ওটমিলের গুঁড়া মিশিয়ে ত্বকে ব্যবহার করুন ১৫ মিনিট। এরপর স্ক্রাবিং করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মহূর্তেই ত্বকে কোমল হবে।

ফেসপ্যাকটি ত্বককে মসৃণ ও টোনড রাখতে সহায়তা করবে। যাদের ব্রণপ্রবণ ত্বক, তাদের জন্য এই ফেসপ্যাক বিশেষ কার্যকরী। কারণ এতে অ্যান্টি-অক্সিডেন্ট আছে, যা ত্বকের জন্য খুবই উপকারী।

এজন্য প্রথমে পাকা আম চটকে এর সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে নিন। এরপর মুখ পরিষ্কার করে ফেসপ্যাকটি ত্বকে ব্যবহার করুন। ২০ মিনিট ত্বকে রেখে এরপর ধুয়ে ফেলুন।

পাকা আম যেমন পুষ্টিগুণে ভরপুর, ঠিক তেমনই বেসনেও আছে অনেক উপকার। গরমে যাদের ত্বকে সানট্যান পড়ে, তাদের জন্য এই ফেসপ্যাক খুবই উপকারী। মধু একটি প্রাকৃতিক অ্যান্টি-অক্সিড্যান্ট ও বাকি উপাদানগুলোও ত্বকের জন্য অনেক উপকারী।

এজন্য পাকা আম মিহি করে চটকে নিয়ে এর সঙ্গে বেসন দিয়ে ভালো করে মেশান। ফেসপ্যাকটি পরিষ্কার ত্বকে মেখে ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)