সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

এক শাকেই মিলবে ৭ উপকার

পালংশাক - দাম কম, রান্না সহজ, আর স্বাদেও অনন্য। কিন্তু এই সাধারণ শাকটিই পুষ্টিগুণের দিক থেকে বেশ শক্তিশালী। পালংশাক হলো এমন একটি খাবার যা শরীরের প্রায় সব অঙ্গকে কিছু না কিছু উপকার দেয়। হাড়, চোখ, রক্ত, ত্বক — সব কিছুর জন্যই পালংশাক একধরনের প্রাকৃতিক সুরক্ষা কবচ।

পালংশাক - দাম কম, রান্না সহজ, আর স্বাদেও অনন্য। কিন্তু এই সাধারণ শাকটিই পুষ্টিগুণের দিক থেকে বেশ শক্তিশালী। পালংশাক হলো এমন একটি খাবার যা শরীরের প্রায় সব অঙ্গকে কিছু না কিছু উপকার দেয়। হাড়, চোখ, রক্ত, ত্বক — সব কিছুর জন্যই পালংশাক একধরনের প্রাকৃতিক সুরক্ষা কবচ।

জেনে নিন পালংশাকের উপকার

পালংশাকে আছে আয়রন, ফলেট এবং ভিটামিন সি—রক্ত তৈরিতে প্রয়োজনীয় এই তিন উপাদানই রক্তশূন্যতা কমাতে বড় ভূমিকা রাখে। বিশেষ করে নারীদের জন্য পালংশাক নিয়মিত খাওয়াকে অনেক বিশেষজ্ঞ গুরুত্ব দেন। সেই সঙ্গে ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বাড়ায়, ফলে পালংয়ের আয়রন আরও ভালোভাবে কাজে লাগে।

এই শাকে আছে ভিটামিন কে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা হাড় মজবুত রাখতে অপরিহার্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে, বিশেষত নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। নিয়মিত পালংশাক খেলে হাড়ের ঘনত্ব বাড়ে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কিছুটা কমে।

পালংশাকে লুটিন ও জিয়াজ্যান্থিন থাকে, যা চোখের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দুইটি অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো চোখকে নীল আলো, দূষণ এবং বয়সজনিত ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত পালংশাক খেলে ছানি, ম্যাকুলার ডিজেনারেশনসহ চোখের নানা সমস্যার ঝুঁকি কমে।

পালংশাকে থাকা ফাইবার হজম ভালো করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য পালংশাক একটি দারুণ সাইড ডিশ। কম ক্যালোরি, কিন্তু ভরপুর পুষ্টি — এক কথায়, কম খরচে বেশি সুবিধা।

পালংশাকে থাকা নাইট্রেট রক্তনালিকে প্রসারিত করতে সাহায্য করে, ফলে রক্তচাপ কমে এবং হৃদ্‌যন্ত্রের ওপর চাপ কম পড়ে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমায়, যা হৃদ্‌রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

পালংশাক শরীরের টক্সিন ভেঙে দিতে সহায়তা করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে পরিষ্কার রাখে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সাহায্য করে। শীতকালে যখন ভারী খাবার বেশি খাওয়া হয়, তখন পালংশাক লিভারের ওপর চাপ কমাতে সাহায্য করতে পারে।

ভিটামিন এ, সি ও ই — এই তিনটি ভিটামিন ত্বকের টেক্সচার উন্নত করে। পালংশাকে এগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ফলে ত্বক টানটান থাকে, দাগ কমে, রোদে পোড়া কম হয়। এতে থাকা আয়রন ও ফোলেট চুল পড়া কমাতেও সহায়তা করে।

পালংশাক সস্তা, সহজলভ্য এবং রান্না করা যায় নানাভাবে। স্যুপ, ভাজি, ডাল কিংবা স্মুদি — যেভাবেই খান, শরীর উপকার পাবে। নিয়মিত শীতকালীন খাবারের তালিকায় পালংশাক রাখলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, রক্ত ভালো থাকে, হাড় শক্ত হয় এবং হৃদ্‌যন্ত্রও নিরাপদ থাকে। তাই পালংশাককে অবহেলা করার সুযোগ নেই।

সূত্র: হার্ভার্ড মেডিকেল স্কুল, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-ডেভিস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)