সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

আম বাগানে পড়েছিল ১৭ ককটেল

চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের দক্ষিণ শহর বিনোদন পার্কের পাশের একটি আম বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের দক্ষিণ শহর বিনোদন পার্কের পাশের একটি আম বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে একটি আম বাগানের জঙ্গলের ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এসময় বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া ককটেলগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম গোলাম জাকারিয়া জানান, দুষ্কৃতিকারীরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে ককটেলগুলো মজুদ করেছিল এমনটাই ধারণা করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)