সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

গাবতলী হাটে বেশি বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি গরু

রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী মিরপুর গাবতলী গবাদি পশুর হাটে বেচাকেনা জমে উঠেছে। প্রতি মিনিটে ৪-৫টা করে গরু মূল গেট দিয়ে বের হচ্ছে। হাসিল কাটার রুমের সামনেই অপেক্ষমাণ অনেক গরু। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী মিরপুর গাবতলী গবাদি পশুর হাটে বেচাকেনা জমে উঠেছে। প্রতি মিনিটে ৪-৫টা করে গরু মূল গেট দিয়ে বের হচ্ছে। হাসিল কাটার রুমের সামনেই অপেক্ষমাণ অনেক গরু। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এমন চিত্র দেখা গেছে।

বরিশাল থেকে আসা হানিফ ব্যাপারী জানান, ছোট এবং মাঝারি গরুগুলো দ্রুতই বিক্রি হচ্ছে। ১ লাখ থেকে ২ লাখের মধ্যে যে গরুগুলো সেগুলোর চাহিদা বেশি।

মিরপুর-১৩ থেকে এসেছেন বিল্লাল হোসেন। তিনি কোরবানি দেওয়ার জন্য একটি গরু কিনলেন ১ লাখ টাকায়।

মিরপুরের আরেক বাসিন্দা আবুল হোসেন বৃহস্পতিবার একটি গরু কিনলেন ১ লাখ ৬৭ হাজার টাকায়।

চিড়িয়াখানা রোড থেকে এসেছেন আফনান, বাবাকে সঙ্গে নিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে একটা লাল গরু কিনেছেন।

উপস্থিত ক্রেতা-দর্শনার্থীরা জানিয়েছেন, একক কোরবানি দেওয়ার জন্য ছোটো-মাঝারি গরুর চাহিদা বেশি। অংশীদার কোরবানি দাতারা এর চেয়ে বড় গরু খোঁজেন। দামে একেবারে ছোট গরু গুলোর ক্ষেত্রে একটু বেশি দেখা যাচ্ছে।

আবদুস সালাম নামের এক বিক্রেতা জানান, তুলনামূলকভাবে গরুর দাম অনেক কম। আমাদের টার্গেটের মধ্যে দাম বললে ছেড়ে দিচ্ছি। কারণ গুরুতো অনেক নিয়ে এসেছি, আরও আসবে। সব বিক্রি করে শেষ করতে হবে। সব গরুর ক্ষেত্রে টার্গেটও ফিলাপ হয় না অনেক সময়।

এসইউজে/এমআইএইচএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)