সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°মূলত পরিষ্কারআর্দ্রতা ৪২%বাতাস ১০ কিমি/ঘ

৬৬ লাখ টাকা পেলেন সামাজিক বনায়নের উপকারভোগীরা

'শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ' এই প্রতিপাদ্যে মহেশখালী উপজেলার বন বিভাগের আওতাধীন সমাজিক বনায়নের উপকারভোগীরা পেলেন লভ্যাংশের ৬৬ লাখ টাকার চেক। এই প্রথম উপকারভোগীদের লভ্যাংশর টাকা বিতরণ করলো উপকূলীয় বন বিভাগ।

'শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ' এই প্রতিপাদ্যে মহেশখালী উপজেলার বন বিভাগের আওতাধীন সমাজিক বনায়নের উপকারভোগীরা পেলেন লভ্যাংশের ৬৬ লাখ টাকার চেক। এই প্রথম উপকারভোগীদের লভ্যাংশর টাকা বিতরণ করলো উপকূলীয় বন বিভাগ।

উপকূলীয় বন বিভাগ কর্তৃক বনায়নের জন্য উপজেলায় শতাধিক স্থানীয় বাসিন্দা গত ১০ বছর ধরে এই বনায়ন সৃজন ও রক্ষাণাবেক্ষণ করে আসছিলেন।

সোমবার বিকেলে উপজেলার কালারমারছড়ার আধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপকূলীয় বন বিভাগ। বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফ বাদশা, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক ওসমান শরিফ, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু নোমান মো. আব্দুল্লাহ, উপজেলা বন র্কমর্কতা আনিসুল হক।

এতে সমাজিক বনায়নের সভাপতি ছিদ্দিক আহমদ, আমান উল্লাহসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান জানান, এবার মহেশখালীতে ৬০ জনকে সামাজিক বনায়নের গাছ বিক্রির লভ্যাংশ ৬৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এটি দেখে আগামীতে আরো বেশি মানুষ সামাজিক বনায়ন সৃজনে আগ্রহী হবে বলে আমাদের বিশ্বাস।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহেশখালীতে কাঁকড়া চাষ করলে বন বিভাগের লাইন্সেস নিতে হয় এবং তা অল্প টাকায়। আমরা চাই সবাই স্বাবলম্বী হয়ে মহেশখালীর উন্নয়নের অংশিদার হোক।

সভায় প্রধান অতিথি বলেন, আমরা পাহাড়ের গাছ কাটি, এটি গুরুতর অপরাধ। আমরা সামাজিক বনায়ন আরো বেশি করে সৃজন করে এভাবে ঘরে বসে টাকা রোজগার করতে পারি। গাছ যেমন আমাদের অক্সিজেন দেয় তেমনি আমাদের আরো বহু উপকার করে। পুরুষের পাশাপাশি নারীদেরও এই বনায়ন কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)