সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

গ্রীষ্মের তরমুজ মিলছে শরতেও, দাম ৬০-৮০ টাকা কেজি

দেশের মানুষ গ্রীষ্মকালে তরমুজ খেয়ে অভ্যস্ত। কিন্তু এখন বর্ষা পেরিয়ে শরতেও বাজারে ফলটি মিলছে। ফলের দোকানে তরমুজের আধিক্য দেখে ক্রেতাদের মনে হতে পারে- এখনো কি তরমুজের মৌসুম চলছে?

দেশের মানুষ গ্রীষ্মকালে তরমুজ খেয়ে অভ্যস্ত। কিন্তু এখন বর্ষা পেরিয়ে শরতেও বাজারে ফলটি মিলছে। ফলের দোকানে তরমুজের আধিক্য দেখে ক্রেতাদের মনে হতে পারে- এখনো কি তরমুজের মৌসুম চলছে?

প্রকৃতপক্ষে গত কয়েক বছর ধরে দেশে বারোমাসি তরমুজের চাষ বেড়েছে। যে কারণে এখন অসময়েও তরমুজ পাওয়া যাচ্ছে। খুচরা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি ধরে। তবে এগুলোর আকার মৌসুমি তরমুজের চেয়ে কিছুটা ছোট। রয়েছে বিভিন্ন রঙের।

আবার বাজারে তরমুজের সঙ্গে রয়েছে খরমুজও। সেগুলোও একই দামে বিক্রি হচ্ছে।

ঢাকার বিক্রেতারা জানিয়েছেন, বিশেষ করে খুলনা এলাকা থেকে বারোমাসি তরমুজ আসছে বেশি। তবে দেশের আরও কিছু জেলায়ও কমবেশি এ তরমুজ চাষ হচ্ছে। অসময়ের এ ফলের চাহিদা বেশি ও লাভ ভালো থাকায় চাষিরা এতে আগ্রহী হয়ে উঠেছেন। বিগত চার-পাঁচ বছরে চাষাবাদ কয়েকগুণ বেড়েছে। বছরে তিনবার এটি চাষ করা যাচ্ছে।

কৃষি বিভাগ বলছে, এসব তরমুজ মালচিং পদ্ধতিতে (মাচায়) চাষ হচ্ছে। মাচা ছাড়াও চাষ করা যায়, তবে মাচা ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায়। এ পদ্ধতিতে শীতকালের তিন-চার মাস বাদে বাকি সব সময় তরমুজ উৎপাদন সম্ভব। কম খরচে বেশি লাভ হওয়ায় অন্য ফসল বাদ দিয়ে এটি চাষে ঝুঁকছেন কৃষকেরা। বিঘাপ্রতি ৬০-৬৫ হাজার টাকা খরচ করে ফল পাওয়া যায় দেড় থেকে আড়াই লাখ টাকার।

তবে দেশে এখন কী পরিমাণ জমিতে বারোমাসি তরমুজ হচ্ছে বা উৎপাদন কতো, সে তথ্য নেই কৃষি বিভাগের কাছে।

ঢাকায় এসব তরমুজের বড় বিক্রিকেন্দ্র কারওয়ান বাজার ও বাদামতলী। সেখানে প্রতিদিন কয়েক ট্রাক তরমুজ আসছে। যা সারা ঢাকার খুচরা বাজারে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে এসব তরমুজ মিলছে প্রতি কেজি ৫৫-৬০ টাকা দামে।

ঢাকার রামপুরা, বাড্ডা ও গুলশান এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি ফলের দোকানেই এখন কমবেশি তরমুজ রয়েছে।

রামপুরার ফল বিক্রেতা শিপন হোসেন বলেন, তিন-চার বছর আগেও এ সময় তরমুজের কথা ভাবায় যায়নি। এখন আড়তে এতো তরমুজ দেখলে অবাক লাগে। ক্রেতারাও উৎসাহ নিয়ে এসব কিনছেন। তবে মৌসুমি তরমুজের চেয়ে এগুলোর স্বাদ কিছুটা কম।

মেরুল বাড্ডার কুমিল্লা ফল ভান্ডারের মালিক অসিম কুমার বলেন, এসব তরমুজ আকারে একটু ছোট। সর্বোচ্চ সাত-আট কেজি হয়। তবে দু-তিন কেজি ওজনের তরমুজ বেশি। আবার রঙিনগুলো এক কেজি ওজনেরও হয়।

এনএইচ/একিউএফ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)