সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শখের ছাদ বাগানে ঝুলছে মিষ্টি আঙুর

শখের বশে বাড়ির ছাদে আঙুর বাগান গড়ে তোলেন এমাদ উদ্দিন চৌধুরী বিটু। একসময় বাগান নিয়ে খুবই সংশয়ে ছিলেন। ফলন আসা শুরু হলে অনেক খুশি হোন তিনি। সীতাকুণ্ডে প্রথম আঙুর চাষে ছাদ বাগানের সফলতা দেখে উচ্ছসিত কৃষি বিভাগও। বাগানটি গড়ে তোলা হয়েছে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাকা মসজিদ এলাকার মুন্সি সাদেক আলী চৌধুরীর

শখের বশে বাড়ির ছাদে আঙুর বাগান গড়ে তোলেন এমাদ উদ্দিন চৌধুরী বিটু। একসময় বাগান নিয়ে খুবই সংশয়ে ছিলেন। ফলন আসা শুরু হলে অনেক খুশি হোন তিনি। সীতাকুণ্ডে প্রথম আঙুর চাষে ছাদ বাগানের সফলতা দেখে উচ্ছসিত কৃষি বিভাগও। বাগানটি গড়ে তোলা হয়েছে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাকা মসজিদ এলাকার মুন্সি সাদেক আলী চৌধুরীর বাড়িতে।

খোঁজ নিয়ে জানা যায়, সৌখিন চাষি এমাদ উদ্দিন চৌধুরী বিটু বাড়ির ছাদে ৫৫ জাতের আঙুর চাষ করেছেন। এখানে বাইকুনুর, আত্তিকা, প্লামিনকো, ডিক্সন, ডাশুনিয়া, গুরি, গ্রিন লং, লোরাস, একাডেমিক, ট্রান্সফিগারেশন, দোভস্কি পিংক, ফ্লেম সিডলেস, লিচি ফ্লেভার প্রভৃতি জাতের আঙুর আছে। তিনি এসব গাছ সংগ্রহ করেছেন আমেরিকা, ইউক্রেন, জাপান, চীন ও ভারত থেকে।

এমাদ উদ্দিন চৌধুরী বিটু বলেন, 'শখের বশে চাষ করলেও সফলতা নিয়ে সংশয়ে ছিলাম। অনেক খুঁজে ৫৫টি জাতের চারা ছাদে রোপণ করি। ফলন আসা শুরু হলে সবাই বিস্মিত হন আঙুর দেখে। সবার ধারণা ছিল, এখানে আঙুর টক হবে। কিন্তু মিষ্টি আঙুরই হয়েছে। মানুষ এখন বাগান দেখতে ভিড় জমান। এ সাফল্যে অনুপ্রাণিত হয়ে বাণিজ্যিকভাবে চাষ করতে চাই। আশা করি বড় পরিসরে আঙুর চাষ দেখতে পাবেন।'

স্থানীয় কামরুল ইসলাম বলেন, 'আমাদের ইউনিয়ন শুধু নয়, উপজেলার কোথাও এমন আঙুর চাষ হয়েছে কি না জানা নেই। বাগানে গিয়ে অনেক রকমের আঙুর দেখলাম। খেয়ে আমিও বিস্মিত। যেমন আকর্ষণীয় সাইজ; তেমনই মিষ্টি খেতে। বাগানটি দেখে আঙুর চাষে আগ্রহী হচ্ছেন বহু যুবক। যা স্থানীয় কৃষিকে সমৃদ্ধ করবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন বহু যুবক।'

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লা বলেন, 'এখানে এটিই প্রথম সফলতা। ফলনও ভালো হয়েছে। মিষ্টিও হয়েছে। তবে এখানকার আবহাওয়ায় আঙুরের ভেতরে বিচি হয়েছে। কিছু প্রক্রিয়ায় আশা করি বিচি হবে না। সব মিলিয়ে তিনি যেভাবে সফল হয়েছেন, তা অন্যদের জন্য উদাহরণ হবে। আশা করি চাষ আরও বাড়বে। আমরাও তাদের সহযোগিতা করতে চাই।'

এম মাঈন উদ্দিন/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)