সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড়

ভবনের ছাদে বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তাপমাত্রা কমাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

ভবনের ছাদে বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তাপমাত্রা কমাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এ সিদ্ধান্ত দেশের সব সিটি করপোরেশন এবং পৌরসভার অধীনে থাকা ভবনের ক্ষেত্রে কার্যকর হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ছাদ বাগান করলে এর যথাযথ পরিচর্যাও করতে হবে। যেন সেখানে মশার জন্ম না হয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। শিগগির এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।

মন্ত্রী বলেন, প্রণোদনা যেখানে দেওয়া হবে সেখানে এটি বলা থাকবে যে, যারা ছাদ বাগান করবেন তাদের বাগানে যেন মশার প্রজনন না হয় সেই শর্তে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ছাদ বাগান করার জন্য কিছু আর্কিটেকচারাল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে।

তাজুল ইসলাম বলেন, যার যার এলাকার মেয়র আছেন, তারা সার্বিক বিষয় ঠিক করে দেবেন। আজ এ সংক্রান্ত পরিপত্র জারি হবে, এরপর থেকেই এটি কার্যকর হবে।

আইএইচআর/এমকেআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)