সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শীতকালের যে ১০ ফল ও সবজি অবশ্যই খাবেন

শীতকাল শুধু কুয়াশা ও ঠান্ডা নয়, এসময় সংক্রমণ ও অসুস্থতার ঝুঁকিও যায়। তাই এই ঋতুতেই প্রকৃতি আমাদের এমন কিছু মৌসুমি ফল ও সবজি দেয় যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে সাহায্য করে। চলুন জানি শীতকালে কোন কোন ফল ও সবজি আপনাকে সুস্থ রাখবে।

শীতকাল শুধু কুয়াশা ও ঠান্ডা নয়, এসময় সংক্রমণ ও অসুস্থতার ঝুঁকিও যায়। তাই এই ঋতুতেই প্রকৃতি আমাদের এমন কিছু মৌসুমি ফল ও সবজি দেয় যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে সাহায্য করে। চলুন জানি শীতকালে কোন কোন ফল ও সবজি আপনাকে সুস্থ রাখবে।

১. আনারসভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ আনারস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি আইরন শোষণ, কোষ বৃদ্ধি এবং হজম শক্তিশালী করতে সাহায্য করে।

২. নাশপাতিফাইবার সমৃদ্ধ নাশপাতি হজমে সাহায্য করে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায়। পটাসিয়াম হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটি প্রদাহ কমাতে সাহায্য করে।

৩. পেঁপেপেঁপে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যে ভরপুর। এটি ফ্রি র‍্যাডিক্যাল নিরপেক্ষ করে কোষের ক্ষতি কমায়, সেই সঙ্গে দীর্ঘস্থায়ী প্রদাহ এবং ব্যথা কমাতে সহায়ক।

৪. ব্রোকলিভিটামিন কে, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ব্রোকলি হৃদরোগ ও বিভিন্ন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৫. কমলাভিটামিন সি ও ফোলেট সমৃদ্ধ কমলা কোষের ক্ষতি প্রতিরোধ করে, রক্তচাপ কমায় এবং আয়রন শোষণে সাহায্য করে।

৬. গাজরউচ্চ বিটা-ক্যারোটিন যুক্ত গাজরে ভিটামিন এ আছে, যা চোখ, হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য জরুরি।

৭. ক্র্যানবেরিক্র্যানবেরি ভিটামিন সি সমৃদ্ধ এবং দীর্ঘস্থায়ী সংক্রমণ থেকে রক্ষা করে। এটি মূত্রনালী সংক্রমণ কমাতে ও হৃদযন্ত্রের স্বাস্থ্য বাড়াতে সহায়ক।

৮. ডালিমঅ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও ফাইবারে সমৃদ্ধ ডালিম অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, হার্টের স্বাস্থ্য রক্ষা করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক।

৯. কিউইভিটামিন সি ও কে সমৃদ্ধ কিউই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমে সাহায্য করে।

১০. জাম্বুরালো-ক্যালোরিযুক্ত জাম্বুরা ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামে সমৃদ্ধ। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক।

শীতকালে সুস্থ থাকতে শক্তিশালী ইমিউন সিস্টেম অপরিহার্য। নিয়মিত এই ফল ও সবজি খাওয়া শরীরকে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। সঙ্গে পর্যাপ্ত সূর্যের আলো ভিটামিন ডি দেয়, যা হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য জরুরি। তাই শীতের ঠান্ডা, কাশি ও ফ্লু থেকে বাঁচতে খাদ্যতালিকায় এই ফল ও সবজি অন্তর্ভুক্ত করুন।

সূত্র: অ্যাপোলো হসপিটাল

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)