সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কাঁঠাল খেলে যেসব পুষ্টি পাবেন

বাংলাদেশে গ্রীষ্ম-বর্ষা মানেই নানা ধরনের ফলের বাহার। আম, জাম ও কাঁঠাল তার মধ্যে অন্যতম। আবার কাঁঠাল আমাদের জাতীয় ফল। এটি রসালো ও সুস্বাদু। নানা পুষ্টিতে ভরপুর এই কাঁঠাল। এতে আছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, বি-১, বি-২, সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামসহ নানা পুষ্টি উপাদান। প্রতি ১০০ গ্রাম পাকা ক

বাংলাদেশে গ্রীষ্ম-বর্ষা মানেই নানা ধরনের ফলের বাহার। আম, জাম ও কাঁঠাল তার মধ্যে অন্যতম। আবার কাঁঠাল আমাদের জাতীয় ফল। এটি রসালো ও সুস্বাদু। নানা পুষ্টিতে ভরপুর এই কাঁঠাল। এতে আছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, বি-১, বি-২, সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামসহ নানা পুষ্টি উপাদান। প্রতি ১০০ গ্রাম পাকা কাঁঠালে ৭২-৯৫% পানি, আমিষ ১.২-১.৯ গ্রাম, শর্করা ১৬-২৫ গ্রাম, চর্বি ০.১-০.৪ গ্রাম, আঁশ ১-১.৫ গ্রাম, ভিটামিন এ ১৭৫-৫৪০ আই.ইউ, ভিটামিন সি ৭-১০ মিলিগ্রাম, পটাশিয়াম ১৯১-৪০৭ মিলিগ্রাম, জিঙ্ক ০.১৩ মিলিগ্রাম, ফোলেট (বি-৯): ২৪ μg, বিটা-ক্যারোটিন: ৬১ μg।

১. কাঁঠালে ক্যারোটিনয়েডস থাকে। যা প্রদাহ, হৃদরোগ, ক্যানসার এবং বয়স-সম্পর্কিত চোখের সমস্যাগুলোর সঙ্গে লড়াই করতে সহায়তা করে।

২. লিগনানস নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা হৃদরোগ, স্তন ক্যানসার এবং অস্টিওপরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৩. ফ্ল্যাভোনয়েডস; এ অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের সঙ্গে লড়াই করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

৪. কাঁঠাল ফাইবারের একটি ভালো উৎস। তাই এটি মলত্যাগকে নিয়মিত রাখতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।

৫. কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। এটি বার্ধক্যের সঙ্গে লড়াই করে এবং ত্বককে দৃঢ় ও শক্তিশালী রাখে।

৬. কাঁঠাল কিছু প্রোটিন সরবরাহ করে। যা খাবারের পরে খুব দ্রুত রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি রোধ করতে সাহায্য করতে পারে।

আরও পড়ুনগরুর নেহারি খেলে কি সত্যিই শরীরে ক্যালসিয়াম বাড়ে?বর্ষায় সর্দি-জ্বর থেকে বাঁচতে কী করবেন?

৭. কাঁঠালে পটাশিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপাদানের কারণে হৃদরোগের ঝুঁকি কমানোর সম্ভাবনা থাকতে পারে।

৮. এতে থাকা ক্যালসিয়াম হাড়ের গঠনে ভূমিকা রাখে এবং রক্ত সংকোচন প্রক্রিয়ায় সহায়তা করে।

৯. এতে বিদ্যমান আয়রন রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে।

১০. বদহজম রোধ করে।

১১. দুশ্চিন্তা কমাতেও কাঁঠাল ভূমিকা রাখে।

১২. কাঁঠালে প্রচুর ভিটামিন এ থাকে। যা রাতকানা রোগ দূর করতে সহায়তা করে।

১৩. কাঁঠালে আয়রন এবং ম্যাগনেসিয়াম উভয়ই আছে। যা ঘুমের মান উন্নত করতে অবদান রাখতে পারে।

১৪. কাঁঠাল হাঁপানির আক্রমণ প্রতিরোধ করতে পারে।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)