সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

জামরুল খেলে মিলবে যত পুষ্টি

জামরুল দেখতে বেশ আকর্ষণীয় হলেও স্বাদে ততটা মিষ্টি নয়। এজন্য অনেকেই ফলটি খেতে তেমন পছন্দ করেন না। তাই বাজারেও জামরুলের দেখা মেলে কম। কারণ অন্যান্য ফলের মতো তার খাতির কিছুটা কম। তাই বলে ভাববেন না, এই ফলে পুষ্টি কম।

জামরুল দেখতে বেশ আকর্ষণীয় হলেও স্বাদে ততটা মিষ্টি নয়। এজন্য অনেকেই ফলটি খেতে তেমন পছন্দ করেন না। তাই বাজারেও জামরুলের দেখা মেলে কম। কারণ অন্যান্য ফলের মতো তার খাতির কিছুটা কম। তাই বলে ভাববেন না, এই ফলে পুষ্টি কম।

জামরুল একটি জলীয় ফল। এর মধ্যে প্রচুর পরিমাণে পানি ছাড়াও আছে বেশ কিছু জরুরি প্রোটিন, গুরুত্বপূর্ণ ভিটামিন যেমন- বি ও সি, ম্যাগনেসিয়াম সোডিয়াম, সালফার, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস'সহ বিভিন্ন খনিজ পদার্থ।

এসব খনিজ শরীরের বেশ কিছু উপকারে প্রয়োজন হয়। এছাড়া জামরুল অ্যান্টি অক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবারেও ভরপুর। শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান ঘটাতে পারে জামরুলে থাকা একাধিক পুষ্টি উপাদান।

জামরুলের মধ্যে হেপাটোপ্রটেক্টিভ উপাদান আছে, যা লিভারের টক্সিন বের করে দেয়। ফলে লিভার থাকে সুস্থ।

আরও পড়ুন

রক্তের কোলস্টেরল নিয়ন্ত্রণে রেখে হার্টে ব্লকেজের ঝুঁকি জামরুল কমিয়ে দেয় অনেকটাই। তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে জামরুল না খেলেই নয়।

জামরুল শরীরে ক্যালসিয়ামের জোগান ঠিক রাখে। ফলে হাড় মজবুত থাকে।

নারীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। জামরুল অস্টিওপোরেসিসসহ হাড়ের নানা সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে।

জামরুলে পর্যাপ্ত ডায়েটারি ফাইবার আছে। এই ফাইবার ঠিকমতো হজম হতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা থেকে সহজেই মুক্তি মেলে। রক্ষা পাওয়া যায়।

জামরুলে মধ্যে নিয়াসিন আছে, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি এটি রক্তে ভালো কোলেস্টেরল বা এইচডিএলের পরিমাণ বাড়ায় ও খারাপ কোলেস্টেরল কমায়।

জামরুলে বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট ও শক্তিশালী ভিটামিন সি আছে। এটি হোয়াইট ব্লাড সেল তৈরি করে। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরে জমে থাকা টক্সিন দূর করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

সূত্র: এবিপি নিউজ

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)