সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

জীবনের প্রয়োজনে পানির নিচে ডুবে থাকা ‘মাটি-কাটা’ শ্রমিকের অমানবিক কষ্টের জীবিকা

যুগ যুগ ধরে অমানবিক পরিশ্রম। পানির নিচে ডুব দিয়ে প্রথমে কোদাল দিয়ে মাটি কোপানো, এর পর চাক মাটি ভাসমান নৌকায় মাথায় করে তোলা ওই পানির নিচ থেকেই। সবটাই পানিকেন্দ্রিক। আর শ্রমটা শুধু ডুব দেওয়াতে নয়।

যুগ যুগ ধরে অমানবিক পরিশ্রম। পানির নিচে ডুব দিয়ে প্রথমে কোদাল দিয়ে মাটি কোপানো, এর পর চাক মাটি ভাসমান নৌকায় মাথায় করে তোলা ওই পানির নিচ থেকেই। সবটাই পানিকেন্দ্রিক। আর শ্রমটা শুধু ডুব দেওয়াতে নয়।

কোদাল দিয়ে পানির নিচে মাটি কোপানো যেমন কঠিন, তেমনি আরো কঠিন সেটি ডুব দিয়ে আবার মাথায় তুলে নৌকায় রাখা। ঘটনাটি দেখেছিলাম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়।

২০০৮ সালের কোনো একদিন গিয়েছিলাম মনোহরগঞ্জে সেখানকার জলাবদ্ধতার ওপর কাজ করতে। গিয়ে দেখলাম এক ভয়াবহ দৃশ্য। মানুষ ডুব দিচ্ছে। আধো-ডুব বা পুরো ডুব দিয়ে কোদাল দিয়ে মাটি কুপিয়ে পানির নিচেই প্রথমে চাক মাটি রাখছে। তারপর সেই চাক মাটি আবার ডুব দিয়ে মাথায় তুলে পানির ওপরে ভাসমান ডিঙি নৌকায় তুলছে। সে পরিশ্রমের কষ্ট এবং ভাষা আমার জানা নেই। শুধু চোখে দেখেছিলাম কী নির্মম পরিশ্রম।

এই মাটি নতুন ঘর-বাড়ি তৈরিতে, রাস্তাঘাট নির্মাণে, এ ছাড়াও আরও বেশ কিছু কাজে লাগে। একজন ‘মাটি-কাটা’ শ্রমিক বলছিলেন সকাল আটটা থেকে নেমে ৭০০ ডুব দিয়ে মাটি তুলে আনতে হয়। বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম তার কথা শুনে। আবার তাদেরই ভাষ্য, এ কাজ না করেও কোনো গতি নেই। মাটি কেটেই যে নিজেদের জীবন বাঁচায় এই নিরুপায় মানুষগুলো।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)