সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

লেবু জাতীয় ফলের মধ্যে সবচেয়ে বড় যে ফল

সুরাইয়া ইয়াসমিন সুমি

সুরাইয়া ইয়াসমিন সুমি

অনেকেই বলেন বাতাবি লেবু। কেউ কেউ বলেন জাম্বুরা। এটি আবার তরুনজা নামেও পরিচিত। এটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। আকৃতিতে অনেকটা বড় লেবুর মতো। কাঁচা ফলের বাইরের দিকটা সবুজ। পাকলে হালকা সবুজ বা হলুদ রঙের হয়। ভেতরের কোয়াগুলো সাদা বা গোলাপি রঙের। স্বাদে টক-মিষ্টি। তবে কিছু জাত তেঁতোও হতে পারে।

এটি সাইট্রাস পরিবারের একটি ফল। ইংরেজি নাম পমেলো। এর বৈজ্ঞানিক নাম সাইট্রাস ম্যাক্সিমা বা সাইট্রাস গ্র্যান্ডিস। ভিটামিন সি, ফলিক অ্যাসিড এবং পটাশিয়ামের একটি ভালো উৎস।

বিভিন্ন ভাষায় এটি জাবং, শ্যাডক ইত্যাদি নামেও পরিচিত। বাংলাদেশের কিছু কিছু এলাকায় একে ছোলমও বলা হয়। মৌলভীবাজারের জুড়ি উপজেলার সাগরনালের লোকজন এটিকে 'মাতুল জামির' বলে।

এর খোসা বেশ পুরু এবং খোসার ভেতরের দিকটা ফোমের মতো নরম। লেবু জাতীয় ফলের মধ্যে এটাই সবচেয়ে বড়; যা ১৫-২৫ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হয়ে থাকে। এর ওজন ১-২ কেজি হয়। আদিভূমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া।

আরও পড়ুন

চাকরির পেছনে না ছুটে আনার চাষে সফল আবদুল্লাহঈশ্বরদীতে শরিফা ফল চাষ করে সফল বাদশা

বাংলাদেশে সাধারণত শরৎকাল ও হেমন্তকালে বাজারে বেশি পাওয়া যায়। তবে চট্টগ্রাম, রাঙ্গামাটি, সিলেট, রাজশাহী, মধুপুর অঞ্চলে এ লেবুর চাষ বেশি হয়।

বাতাবি লেবু অতি পরিচিত মৌসুমি ফল। দামে সস্তা ও পুষ্টিগুণে অত্যন্ত মূল্যবান। এটি রোগ প্রতিরোধে সহায়ক। ওজন কমাতেও সাহায্য করে। আঁশ জাতীয় খাদ্য বলে হজমে সাহায্য করে। স্নায়ুবিক কার্যক্রম স্বাভাবিক রাখে। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। গর্ভবতীর জন্য উপকারী। গ্যাস্ট্রিক সমস্যার উপশমে সাহায্য করে। মেটাবলিজম বৃদ্ধিতে সাহায্য করে।

ভিটামিন থাকায় অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। ঠান্ডা এবং জ্বরেও এটি কার্যকর। রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। এ ফল কাঁচা খাওয়া যায়, জুস করে খাওয়া যায়; এমনকি সালাদ হিসেবেও ব্যবহার করা যায়।

উপকারী ফলটি বাড়ির আশপাশে বা আঙিনায় রোপণ করতে পারেন। বড় উদ্যোগ নিলে বাগান করেও বাণিজ্যিকভাবে চাষ করা যায়। বাজারে মোটামুটি ভালোই চাহিদা আছে।

লেখক: শিক্ষার্থী, অনার্স ৩য় বর্ষ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, সরকারি বিএল কলেজ, খুলনা।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)