সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

‘টাকার পোঁটলা পানিত ভাসি গেইছে’

নদীর পানির স্রোতে শোগ শেষ হইছে। টাকার পোঁটলা পানিত ভাসি গেইছে, সেইটা খুঁজতোছি। ভাঙি যাওয়া ভিটা ও ভাঙা ঘরের ভেতর যদি কিছু পাওয়া যায়, তা হাতরে বেড়াইতোছে।’ নদীভাঙন ও বন্যাদুর্গত র

নদীর পানির স্রোতে শোগ শেষ হইছে। টাকার পোঁটলা পানিত ভাসি গেইছে, সেইটা খুঁজতোছি। ভাঙি যাওয়া ভিটা ও ভাঙা ঘরের ভেতর যদি কিছু পাওয়া যায়, তা হাতরে বেড়াইতোছে।’ নদীভাঙন ও বন্যাদুর্গত রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের বাগেরহাট এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ইব্রাহিম মিয়া আজ রোববার সকালে এসব কথা বলেন। এবারের আকস্মিক বন্যায় ইব্রাহিমের মতো গ্রামের আরও অনেকের বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি ফসলও বিনষ্ট হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফসলের ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে নষ্ট হওয়া আলু, মিষ্টি কুমড়া, বাদামসহ রবি ফসল আবারও নতুন করে কৃষকদের লাগাতে হবে।

সরেজমিন দেখা যায়, গঙ্গাচড়ার তিস্তা নদীর তীরবর্তী এলাকা বাগেরহাট, পশ্চিম ইছলি, বিনবিনা, মটুকপুর ও মহিপুর থেকে পানি নেমে গেছে। কিন্তু দুর্ভোগ কমেনি, বরং বেড়েছে। বিধ্বস্ত ঘরবাড়িগুলো ঠিকঠাক করারও কোনো উপায় নেই। কারণ পুরোটাই ধসে গেছে। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, অধিকাংশ মানুষ বাঁধের পাশে আশ্রয় নিয়েছে।বিজ্ঞাপনবিজ্ঞাপন

বাগেরহাট গ্রামের নওশাদ মিয়ার বাড়ি ভেঙে নদীর স্রোতে লন্ডভন্ড হয়ে গেছে। পানি সরে যাওয়ার পর বিধ্বস্ত বাড়ির জরুরি কাগজপত্র ও জমির দলিল রোদে শুকানোর চেষ্টা করছেন তিনি। নওশাদ বলেন, ‘হামার এটে বহু বছর ধরি এমন বন্যা হয় নাই। ভালোই কাটছিল আমার জীবন। কিন্তু এবার কপাল ভাঙি গেল। শোগ শেষ হয়া গেল। সরকারিভাবে এলাও কোনো সাহায্য পাই নাই।’

পশ্চিম ইছলি গ্রামের সঙ্গে বাগেরহাটসহ আরও কিছু এলাকার সড়কড়গুলো স্রোতের তোড়ে ভেঙে গেছে। হাঁটাচলা করারও কোনো উপায় নেই। এসব এলাকার মানুষ বিধ্বস্ত বাড়ি ও জিনিসপত্র নৌকায় করে অন্য স্থানে নিয়ে যাচ্ছে।বিজ্ঞাপন

পশ্চিম ইছলি গ্রামের আবদুল মতিন ৬০ হাজার টাকা ঋণ করে এবার মিষ্টি কুমড়া ও আগাম জাতের আলু চাষ করেছিলেন। বন্যার পানির স্রোতে এক রাতে সব শেষ হয়ে গেছে। বিলাপ করছিলেন, আর তিনি বলছিলেন, ‘আবাদ নষ্ট হইল। কিন্তু ঋণের টাকা শোধ করমো কেমন করি।’

হঠাৎ উজান থেকে আসা পাহাড়ি ঢলে গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর তীরবর্তী গ্রামে আকস্মিক বন্যা দেখা দেয়। উপজেলার সাত ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। স্রোতে তোড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর ও জমির ফসল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক বলেন, ইতিমধ্যে ২০ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, তাদের তালিকা তৈরির কাজ চলছে। আশা করা হচ্ছে, খুব শিগগির এর একটা সুরাহা হবে।

প্রথম আলোসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)