সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

বাণিজ্য ও শিল্পের ইতিহাসে অনন্য নেদারল্যান্ডস

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফুলবাগান নেদারল্যান্ডসের কুকেনহফ। স্বর্গীয় সৌন্দর্যে ভরপুর ফুলের ওই রাজ্য বছরে দু’মাস উন্মুক্ত থাকে পৃথিবীর পর্যটকদের জন্য। বাণিজ্য ও শিল্পের ইতিহাসেও ফুলের ওই উদ্যান পৃথিবীতে অনন্য।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফুলবাগান নেদারল্যান্ডসের কুকেনহফ। স্বর্গীয় সৌন্দর্যে ভরপুর ফুলের ওই রাজ্য বছরে দু’মাস উন্মুক্ত থাকে পৃথিবীর পর্যটকদের জন্য। বাণিজ্য ও শিল্পের ইতিহাসেও ফুলের ওই উদ্যান পৃথিবীতে অনন্য।

ওলন্দাজদের চেনা যায় সৌখিনতা আর সৌন্দর্যে। দিগন্ত জোড়া ফুটন্ত টিউলিপই বলে দেয় দেশটির নাম নেদারল্যান্ডস। সেখানে রয়েছে টিউলিপের হাজারো রঙে সাজানো এক ভূস্বর্গ ‘কুকেনহফ’। যেখানেই ফুলই যেনো কথা বলছে সারা পৃথিবীর মানুষের সঙ্গে, তার পবিত্র ভাষায়। এক টিউলিপই ধারণ করে আছে প্রায় চারশো বছরের ইতিহাস। চীন থেকে অস্ট্রিয়া হয়ে সৌন্দর্যের রাজাদের মন ছুঁয়ে আসন গেঁড়েছে নেদারল্যান্ডসে।

নেদারল্যান্ডসের ট্যুর গাইড প্যাট্রেসিয়া জানালেন, টিউলিপের যাত্রা শুরু হয়েছিলো এশিয়ার চীন থেকে। বিখ্যাত ডার্চ বোটানিস্ট কাস কুসিয়াস ১৯৫৩ সালে টিউলিপের ফ্লাওয়ার বাল্প সংগ্রহ করেছিলেন তার বন্ধু অস্ট্রিয়া রাষ্ট্রদূতের কাছ থেকে। অস্ট্রিয়া রাষ্ট্রদূত যা পেয়েছিলেন তৎকালীন তুর্কির সুলতান সোলেইমান’র কাছ থেকে।

এখন টিউলিপ মানেই নেদারল্যান্ডস। টিউলিপ মানে ৫’শ বিলিয়ন ডলারের বাণিজ্য।

নেদারল্যান্ডসে কুকেহফ’র ব্যবস্থাপনা পরিচালক বার্ট সিমেরিংক জানান, পৃথিবীর যতো ফুল ব্যবহার হয় তার ৬০ ভাগ একক ভাগে সরবরাহ করে নেদারল্যান্ডস। আর কুকেহফ হচ্ছে নেদারল্যান্ডসের ফুল বাণিজ্য ও ফুল কেন্দ্রিক সৌন্দর্যের কেন্দ্রভূমি।

সৌন্দর্য রাঙ্গাতে পারে মন। আর তা যদি হয় ফুলের, তা পারে জীবনের সংজ্ঞাও বদলে দিতে। এমন গভীর চিন্তাই নেদারল্যান্ডসের অর্থনৈতিক উন্নয়নেও রাখছে বড় ভূমিকা।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)