সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

প্রচারণার অভাবে জমেনি অনলাইন পশুর হাট

মানিকগঞ্জে এবার অনলাইনে কোরবানির পশু কেনাবেচা জমে ওঠেনি। ক্রেতারা অনলাইন মার্কেটপ্লেসের চাইতে পছন্দের পশু কিনতে হাটেই ছুটছেন। প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতি উপজেলায় অনলাইনে পশু বিক্রির আয়োজন করলেও প্রচারণার অভাবে সেখানেও সাড়া নেই। এ পযর্ন্ত তাদের অনলাইন মার্কেটে কোরবানির গরু বিক্রি হয়েছে মাত্র চারটি।

মানিকগঞ্জে এবার অনলাইনে কোরবানির পশু কেনাবেচা জমে ওঠেনি। ক্রেতারা অনলাইন মার্কেটপ্লেসের চাইতে পছন্দের পশু কিনতে হাটেই ছুটছেন। প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতি উপজেলায় অনলাইনে পশু বিক্রির আয়োজন করলেও প্রচারণার অভাবে সেখানেও সাড়া নেই। এ পযর্ন্ত তাদের অনলাইন মার্কেটে কোরবানির গরু বিক্রি হয়েছে মাত্র চারটি।

জানা গেছে, করোনার কারণে গতবছর ক্রেতা-বিক্রেতাদের অনলাইন পশুর হাটে আগ্রহ বেশি ছিলো। কিন্তু এ বছর বিধি-নিষেধ কিছুটা শিথিল বলে সরাসরি হাটে গিয়েই পশু কিনতে আগ্রহী ক্রেতারা। যদিও সচেতন অনেক ক্রেতাই হাটের ঝক্কি ঝামেলা এড়াতে অনলাইন মাধ্যমেই পছন্দের পশু কিনছেন। তবে অনলাইনের বেশিরভাগ ক্রেতাই শহরের।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি গ্রামের তরুণ উদ্যোক্তা দেবাশীষ সিং। নিজ বাড়িতেই গড়ে তুলেছেন বিশাল গরুর খামার। তার খামারে কোরবানির গরু রয়েছে ৪৩টি। 'দিব্য এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম' নামে ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে গরু বিক্রির চেষ্টা করছেন। এরই মধ্যে কয়েকটি বিক্রি করতে পারলেও বাকি গরু নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়।

এরপরও হাল ছাড়েননি দেবাশীষ। হোম ডেলিভারিসহ নানা সুযোগ সুবিধা উল্লেখ করে অনলাইনে প্রচারণার পাশাপাশি বাড়ির পাশে প্রদর্শনী স্টল ও বিক্রয় কেন্দ্র করেছেন।

সদর উপজেলার চান্দহুর গ্রামের স্বনির্ভর এগ্রো ফার্মের মালিক মোসলেম উদ্দিন জানান, অনলাইনের মাধ্যমে গত বছর খামারের দুটি গরু বিক্রি হয়েছিলো। এ বছর খামারে কোরবানির গরু চারটি। কিন্তু এবার ক্রেতার কোনো সাড়া নেই। সবাই হাট থেকে পছন্দ করেই গরু কিনছেন। খামার থেকে বিক্রি না হলে গরুগুলো গ্রামের কোনো হাটে তুলবেন বলে জানান।

কয়েকজন খামারি জানান,কোরবানির পশুর ছবি নিয়ে খামারির নাম ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে সামাজিক মাধ্যমে আপলোড করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। কিন্তু তাদের ফেসবুক পেজের ফলোআর সংখ্যা খুবই কম। অনলাইন এই হাট নিয়ে তাদের নেই কোনো প্রচার প্রচারণাও। তাই কোনো সাড়া মিলছে না।

মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল ইসলাম জানান, করোনাকালীন সময়ে অনলাইনে পশু কেনাবেচায় বেশ সাড়া মিলেছিলো। এ বছর পরিস্থিতি যেহেতু অতটা খারাপ নয়, সে কারণে ক্রেতারা সরাসরি হাটে গিয়েই পশু কিনতে আগ্রহ দেখাচ্ছেন। তাই অনলাইনে সাড়া কম। এ পযর্ন্ত জেলায় মোট চারটি গরু বিক্রি হয়েছে। আশা করা যাচ্ছে আরও কিছু গরু বিক্রি হবে।

আগামীতে অনলাইন প্ল্যাটফর্মের প্রচারণা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, এ বছর জেলায় ১১ হাজার ১৫৫টি খামারে কোরবানির পশু পালন হয়েছে মোট ৫৬ হাজার ৮৫০টি।

বি.এম খোরশেদ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)