সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

শাহজাহানপুর হাটের আকর্ষণ ‘গোলাপি মহিষ’

উচ্চতায় ৩ থেকে ৪ ফুট বা তারও বেশি। লম্বায় অন্তত ৫ ফুট। লম্বা কানের সঙ্গে দীর্ঘ এক ফুটের বড় শিং। গায়ের রং হালকা গোলাপি ও ধূসর সাদাটে। নাম তাদের হাসা ও হাসি। রাজধানীর শাহজাহানপুর পশুর হাটের ক্রেতা-সাধারণের কাছে এ হাসা-হাসিই এখন প্রধান আকর্ষণ।

উচ্চতায় ৩ থেকে ৪ ফুট বা তারও বেশি। লম্বায় অন্তত ৫ ফুট। লম্বা কানের সঙ্গে দীর্ঘ এক ফুটের বড় শিং। গায়ের রং হালকা গোলাপি ও ধূসর সাদাটে। নাম তাদের হাসা ও হাসি। রাজধানীর শাহজাহানপুর পশুর হাটের ক্রেতা-সাধারণের কাছে এ হাসা-হাসিই এখন প্রধান আকর্ষণ।

বলছিলাম দুটি মহিষের কথা। এগুলোকে এলবি নিউ সাদা বা গোলাপি মহিষও বলা হয়। ঈদুল আজহা উপলক্ষে এ হাটে দেখার মতো মহিষ দুটি তুলেছেন শহীদবাগের ব্যবসায়ী আলম। তিনি শাহবাজপুর হালাল মিটের কর্ণধার।

মহিষ দুটির মধ্যে বড়টির ৮ দাঁত এবং ছোট মহিষটির ৫ দাঁত। ছোটটির দাম হাঁকা হচ্ছে ৫ লাখ আর বড়টি ৮ লাখ। আজিজ হোটেলের সামনের খুঁটিতে রাখা হয়েছে এগুলো। সঙ্গে আরও কয়েকটি গরুও রয়েছে।

আরও পড়ুন>>> ছোট গরুর বড় দাম

এদিকে হাটের মূল আকর্ষণে পরিণত হয়েছে পশু দুটি। স্থানীয় নারী-পুরুষের পাশাপাশি ছোটরাও আসছে এক পলক দেখার জন্য। অন্য পশু বিক্রেতারাও মহিষ দুটির দিকে একবার না চেয়ে থাকতে পারছেন না। অবস্থা এমন যে কেউ হাটে গেলে দেখছেন এ পশুগুলো, সঙ্গে দামও জিজ্ঞেস করছেন।

কথা হয় আলম ব্যাপারীর সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ছোট অবস্থায় শখের বশে ভারত থেকে মহিষ দুটি এনেছিলাম। গতবার অনেকেই চেয়েছেন, একটা ছোট থাকায় বাজারে আনা হয়নি। এবার বাজারে এনেছি। অনেকেই দেখছেন, দামও জানতে চাইছেন। তবে দরদামে মিলে গেলে ছেড়ে দেবো।

রাজধানীর দুই সিটিতে ১৯টি হাট বসছে এবার। হাটের কার্যক্রম প্রায় শতভাগ সম্পন্ন। কয়েকটি হাটের কিছু কাজ বাকি থাকলেও রাত-দিন চলছে কর্মযজ্ঞ। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার থেকেই বেচাকেনা পুরোদমে শুরু হবে।

অন্যদিকে পশুর হাটের বেচাবিক্রি বেঁধে দেওয়া সময় আরও একদিন বাকি থাকলেও এখনই গরু-ছাগল আসতে শুরু করেছে রাজধানীর হাটগুলোয়। অনিয়ম-অব্যবস্থাপনা রোধে হাটে থাকছে সিটি করপোরেশনের মনিটরিং সেল। এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল নোট শনাক্তের মেশিন ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত ব্যাপারীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন>>> পশুর যেসব সমস্যা থাকলে কোরবানি হবে না

বৃহস্পতিবার (২২ জুন) রাতে শাহজাহানপুর পশুর হাটে দুই ট্রাক গরু নিয়ে এসেছেন ঝিনাইদহের মেহের আলী। তিনি বলেন, আমরা প্রতি বছরই এখানে গরু নিয়ে আসি। একটু আগে-ভাগে না এলে জায়গা পাওয়া যায় না। আমাদের আরও গরু আসবে। আগেই কিছু গরু এনেছি, বাকিগুলো শনিবার আসবে।

ইএআর/এমআইএইচএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)