সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

১ কেজি খেজুর গুড়ের দাম ৯০ টাকা

শীত এলেই ব্যাপকভাবে জমে ওঠে চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ বাজারের খেজুর গুড়ের হাট। ভোরের আলো ফুটতে না ফুটতেই সরোজগঞ্জ হাইস্কুল মাঠে গুড়ের ভাড় নিয়ে হাজির হয় গুড় উৎপাদন

শীত এলেই ব্যাপকভাবে জমে ওঠে চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ বাজারের খেজুর গুড়ের হাট। ভোরের আলো ফুটতে না ফুটতেই সরোজগঞ্জ হাইস্কুল মাঠে গুড়ের ভাড় নিয়ে হাজির হয় গুড় উৎপাদনকারীরা। তবে ইটভাটার জ্বালানির জন্য খেজুর গাছ কেটে ফেলায় রস আহরণ কম হওয়ায় গুড়ের হাট ঐতিহ্য হারাতে বসেছে। যে কারণে গত কয়েক বছরের তুলনায় এ বছর খেজুর গুড়ের দাম বেড়েছে।

জানা যায়, প্রতি শুক্রবার ও সোমবার ২০-৩০ ট্রাক খেজুর গুড় দেশের বিভিন্ন জেলায় রফতানি করা হয়। শীতের তিন মাস এ হাটটি বেশ জমজমাট থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা এ হাটে এসে খেজুর গুড় কিনে নিয়ে যায়। প্রতি সপ্তাহে দুই দিন খেজুর গুড় ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়। যা গত বছর ছিল ৭০ টাকা।

কয়েকজন গুড় বিক্রেতা জানান, গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করা খুব কষ্টের কাজ। এ জন্য অনেকে এ পেশা ছেড়ে দিচ্ছেন। বর্তমানে খেজুর গাছ ইটভাটায় পোড়ানোর কারণে গাছের সংখ্যা দিন দিন কমে আসছে। ফলে গাছিরা রসের অভাবে গুড় তৈরি করতে পারছে না। এ কারণে গুড়ের দাম বেশি।

পাইকারি ব্যবসায়ীরা জানান, গত বছরের চেয়ে এ বছর খেজুর গুড়ের দাম বেশি। হাটে আমদানি কম হওয়ায় গুড়ের দাম বেড়েছে।

বরিশাল থেকে আসা পাইকারি ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, তিনি চুয়াডাঙ্গার খেজুরের গুড় পাইকারি কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। গুড়ের মান ভালো হওয়ায় প্রতি হাটে ২-৪ ট্রাক গুড় কেনেন। তবে গতবারের চেয়ে এবার দাম বেড়েছে।

জেলার খেজুর গুড় বিক্রেতাদের দাবি, স্থানীয় প্রশাসন যদি ইটভাটায় খেজুর গাছ পোড়ানো বন্ধ ও খেজুর গাছ কাটা বন্ধে একটু নজর দেয় তাহলে গুড়ের হাট আবারও আগের মতো জমে উঠবে।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)