সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

এক হাজার কেজির কালা পাহাড়ের দাম ৭ লাখ

৪ বছরে ষাড় বাচ্চা 'কালা পাহাড়ের' ওজন এক হাজার কেজি। হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির দাম হাঁকানো হয়েছে ৭ লাখ টাকা। এবারের কোরবানির ঈদের মৌসুমে মিরসরাইয়ে চমক হয়ে উঠেছে কালা পাহাড়।

৪ বছরে ষাড় বাচ্চা 'কালা পাহাড়ের' ওজন এক হাজার কেজি। হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির দাম হাঁকানো হয়েছে ৭ লাখ টাকা। এবারের কোরবানির ঈদের মৌসুমে মিরসরাইয়ে চমক হয়ে উঠেছে কালা পাহাড়।

গরুটির মালিক মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের মজুমদারহাট এলাকার হাশিমনগরের বাসিন্দা সোহেল। ক্ষুদ্র খামারি সোহেল শখের বশেই গরু লালনপালন করেন। দেখতে কালো এবং সুবিশাল হওয়ায় গরুটির নামকরণ করা হয় 'কালা পাহাড়'। কালা পাহাড় লম্বায় প্রায় আট থেকে নয় ফুট। দৈনিক দানাদার, খড় ও কাঁচা ঘাস মিলে অন্তত ২৫-৩০ কেজি খাবার খায় গরুটি। প্রতিদিন ৪-৫ বার গোসল করাতে হয় তাকে।

খামারি সোহেল জানান, কালা পাহাড়কে কখনো ইনজেকশন বা ফিড খাওয়ানো হয়নি। কিন্তু বর্তমান বাজারে পশু খাদ্যের দাম খুব বেশি। কালা পাহাড়কে গড়ে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকার খাবার খাওয়াতে হয়। সে হিসাবে ৪ বছরে অনেক টাকা তার পেছনে ব্যয় হয়। এসব হিসাব করে কালা পাহাড়ের মূল্য ধরা হয়েছে ৭ লাখ টাকা। লাইভ ওয়েটে গরুটি সাড়ে ৫শ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

সোহেল বলেন, কোনো হাটে কালা পাহাড়কে ওঠানোর ইচ্ছা নেই। বাড়ি থেকে বিক্রি করার ইচ্ছা। তবে মিরসরাইয়ের মধ্যে গরুটি বিক্রি হলে প্রয়োজনে ঈদ পর্যন্ত গরুকে আমার বাড়িতে রাখার সুযোগ দেবো।

প্রতিবেশী জিল্লুর রহমান বলেন, সোহেলের গরু পালনের কথা এলাকার সবাই জানে। কিন্তু তার লালনপালন করা কালা পাহাড়ের মতো এত বড় গরু এ এলাকায় আগে কখনো দেখা যায়নি।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, আমার ইউনিয়নের সোহেল প্রতিবছরের মতো এবারো কোরবানির জন্য গরু মোটাতাজা করেছেন। তার গরুগুলো আকারে বড়। এবার একটি কালো বড় গরু দাম হাঁকছেন ৭ লাখ টাকা। আশা করছি ভালো দামে তিনি বিক্রি করতে পারবেন।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)