সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

পুলিশ সুপারের বাসায় ৩০ জোড়া ঘুঘু

নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ে অফিসার্স কলোনিতে দুই একর জমির ওপর বিশাল বাসভবন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপারের। ওই বাসভবনে স্ত্রী-সন্তানসহ বসবাস করছেন পুলিশ সুপার (এসপি) সিদ্দিকী তাঞ্জিলুর রহমান।

নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ে অফিসার্স কলোনিতে দুই একর জমির ওপর বিশাল বাসভবন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপারের। ওই বাসভবনে স্ত্রী-সন্তানসহ বসবাস করছেন পুলিশ সুপার (এসপি) সিদ্দিকী তাঞ্জিলুর রহমান।

ভবনের পুরো প্রাঙ্গণ জুড়ে রয়েছে মনোরম বাগান। সেখানে রয়েছে বেশকিছু লিচু ও বাহারি ফুলের গাছ। ভবনের সামনে গোলঘর, গেট, লিচু বাগান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সবখানে বাসা বেঁধেছে ঘুঘু পাখি।

ভবনটির ৩০টি স্থানে ঘুঘু পাখি বাসা বেঁধেছে বলে জানান এসপি সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। এ কারণে লিচু বাগানেও কীটনাশক স্প্রে করতে পারছেন না তিনি।

পাখিগুলো যাতে স্বস্তিতে ডিম পাড়তে পারে সেজন্য বাসভবন ও এর প্রাঙ্গণ জুড়ে কড়া পাহারা বসিয়েছেন পাখিপ্রেমী এসপি।

এসপি সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, অভিযোগ নিয়ে আসা মানুষদের সঙ্গে গোলঘরে বসা হচ্ছে না। কেউ উচ্চস্বরে কথা বলছে না।

তিনি আরো বলেন, লিচু বাগানে ফল এসেছে। এসময় কীটনাশক স্প্রে করতে হয়। কিন্তু আমি লোকদের সেটি করতেও মানা করেছি।

এসপি বলেন, পাখিদের জন্য খুব মায়া হচ্ছে। আমার বাসভবন এখন ঘুঘু পাখির অভয়ারণ্য। ওদের নিরাপত্তার জন্য আমার পরিবারের একটু সমস্যা হচ্ছে। তবে এতে আমাদের কোনো কষ্ট নেই।

পাখি ও পরিবেশবাদী সংগঠন সেতু বন্ধনের সভাপতি আলমগীর বলেন, বিষয়টি আমরা জেনেছি। আমরা সার্বিকভাবে এসপি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে এ বিষয়ে সহযোগিতা করবো।

জাহেদুল ইসলাম/এসএমএম/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)