সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

নিয়ামতপুরে কীটনাশকযুক্ত ঘাস খেয়ে ৩৩ রাজহাঁসের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে ফসলের ক্ষেতে ছিটানো কীটনাশকযুক্ত ঘাস খেয়ে ৩৩টি রাজহাঁস মারা গেছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হাঁসের মালিক তৃপ্তি রানী থানায় লিখিত অভিযোগ (জিডি) করেছেন।

নওগাঁর নিয়ামতপুরে ফসলের ক্ষেতে ছিটানো কীটনাশকযুক্ত ঘাস খেয়ে ৩৩টি রাজহাঁস মারা গেছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হাঁসের মালিক তৃপ্তি রানী থানায় লিখিত অভিযোগ (জিডি) করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার রামনগর গ্রামের আবু হোসেনের ছেলে শরিফুল ইসলাম ধর্মপুর গ্রামের নিজের জমির আইলে আগাছা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করেন। বিষয়টি তিনি এলাকার কাউকে জানাননি। সকালে গ্রামের গৌর শীলের স্ত্রী তৃপ্তি রানী প্রতিদিনের মত ৩৩টি রাজহাঁস নিয়ে জমির ধারের বাগানে নিয়ে যান। সেখানে জমির আইলে গিয়ে ঘাস খেলে কিছুক্ষণ পর হাঁসগুলো মারা যায়।

তৃপ্তি রানী অভিযোগ করে বলেন, বিষ দেওয়ার বিষয়টি জমির মালিক কাউকে জানায়নি। প্রতিদিনের মতো হাঁসগুলো নিয়ে ওই জমির পাশের বাগানে নিয়ে যাই। জমি নেট দিয়ে ঘেরা থাকায় আইলে থাকা ঘাস খেয়ে হাঁসগুলো মারা যায়। জমির মালিক শরিফুল ইসলামকে বললে তিনি কীটনাশক দেওয়ার বিষয়টি স্বীকার করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে শরিফুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় জমিতে কীটনাশক দিয়েছি। হাঁসগুলো আমার জমি বা জমির আইলে যায় নাই। অন্যকোনো কারণে হাঁসগুলো মারা গেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আব্বাস আলী/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)