সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

প্রধানমন্ত্রীর কাছে ফল আমদানি শুল্ক ও কর প্রত্যাহারের দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ফল আমদানি শুল্ক ও কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ৯ জুন সকাল ১০টা ৫৯ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ফল আমদানি শুল্ক ও কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ৯ জুন সকাল ১০টা ৫৯ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি।

মাহবুব কবীর মিলন লিখেছেন, ‌'মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ফল আমদানি শুল্ক ও কর প্রত্যাহার করে জনগণের পুষ্টি নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করুন প্লিজ। যথাযথ পুষ্টির জন্য সব ধরনের ফলের প্রয়োজন আছে। শুধু দেশীয় ফলে বয়স্কদের পুষ্টি চাহিদা কখনোই মিটবে না।'

এর প্রয়োজনীয়তা সম্পর্কে সাবেক অতিরিক্ত সচিব লিখেছেন, 'যে দেশে একটি নিরাপদ খাদ্য পাওয়া যায় না, সে দেশে পুষ্টি বাড়াবার অন্য সোর্সের কথা বিবেচনা করা অতীব প্রয়োজন।'

সবশেষে আক্ষেপ করে তিনি লিখেছেন, 'বছরে শত শত কোটি টাকার ফুড সাপ্লিমেন্ট বা ভিটামিন ব্যবসা হচ্ছে এই দেশে। সংসদে একজনকে দেখলাম না এই বিষয়ে বা নিরাপদ খাদ্য নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে। দুর্ভাগ্য এই জাতির।'

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)