সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

টার্কি পালনে উদ্যোক্তা মিরাজের সফলতা

প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণের ক্ষেত্রে পোল্ট্রির পাশাপাশি টার্কি মুরগি বিরাট ভূমিকা রাখতে পারে। তাই রাজধানীর বাড্ডায় নিজেদের প্রচেষ্টায় শুরু হয় একটি খামার। এখানে টার্কি, তিতির, উটপাখি ও কোয়েল পাখি পালন করা হয়।

প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণের ক্ষেত্রে পোল্ট্রির পাশাপাশি টার্কি মুরগি বিরাট ভূমিকা রাখতে পারে। তাই রাজধানীর বাড্ডায় নিজেদের প্রচেষ্টায় শুরু হয় একটি খামার। এখানে টার্কি, তিতির, উটপাখি ও কোয়েল পাখি পালন করা হয়।

কৃষিমনস্ক প্রকৌশলী শাহীন হাওলাদার ও দুবাই ফেরত মিরাজ হোসেনের প্রচেষ্টায় চালু হয় খামারটি। এই খামার করেই উদ্যোক্তা হিসেবে সফল হয়েছেন তিনি। মিরাজ হোসেন দুবাই থেকে আসার পর কী করবেন ভেবে পাচ্ছিলেন না। পরবর্তীতে অনলাইনে টার্কি সম্পর্কে জানতে পারেন। তারপর টার্কি পালনের উপর কিছু প্রশিক্ষণ গ্রহণ করে মাত্র ৬টি টার্কি নিয়ে খামারটি শুরু করেন।

বর্তমানে টার্কি উৎপাদনে বিশেষভাবে অবদান রেখেছে মিরাজের টার্কি ফার্ম। ফার্মের কারণে মিরাজ সবার কাছে 'টার্কি মিরাজ' নামে পরিচিত। ২০১৫ সালের মাঝামাঝিতে মাত্র ৬টি টার্কি দিয়ে ফার্মটি শুরু করলেও বর্তমানে খামারে ৩-৪ মাস বয়সী ১৫০টি এবং ৮-৯ মাস বয়সী ৪৬টি টার্কি রয়েছে। একটি পুরুষ টার্কির ওজন হয় ১০-১২ কেজি। পুরুষ টার্কির তুলনায় স্ত্রী টার্কি আকৃতিতে ছোট এবং ওজনে কম হয়। একটি স্ত্রী টার্কি বছরে ৮০-১০০টি ডিম দেয়।

> আরও পড়ুন- লিচু বাগানে ১ লক্ষ নারীর কর্মসংস্থান

ইনকিউবেটরের মাধ্যমে ২৮ দিনে টার্কির বাচ্চা উৎপাদন হয়। প্রতিমাসে এখানে ২০০-২৫০টি বাচ্চা উৎপাদন হয়। এছাড়া দেশি মুরগির সাহায্যে সনাতন পদ্ধতিতেও ২৮ দিনে বাচ্চা উৎপাদন করা যায়।

টার্কির একমাস বয়সের একটি বাচ্চার দাম ৩ হাজার টাকা, তিতিরের বাচ্চার দাম ২ হাজার টাকা। বড় একজোড়া টার্কির দাম ১০-১২ হাজার টাকা। এছাড়া প্রতিটি ডিম বিক্রি হয় ১৫০ টাকায়।

অনুকূল পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্ন ঘর ও নিয়মিত খাবার দিলে টার্কি রোগাক্রান্ত হয় না। একটি টার্কির জন্য ৪-৫ বর্গফুট জায়গা রাখতে হবে। খামারে সার্বক্ষণিক চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন ফার্মাসিস্ট এনামুল হক। চারটি ভ্যাকসিনেশন সিডিউল আছে। রানীক্ষেতসহ চারটি রোগের জন্য ভ্যাকসিন দিতে হয়।

পাশাপাশি মিরাজ হোসেন উটপাখিও পোষা শুরু করেন। এছাড়া কোয়েল পালন করতে থাকেন। সাধারণত একটি ভালো জাতের কোয়েল পাখি বছরে ২৫০-৩০০টি ডিম দিয়ে থাকে। প্রায় প্রতিটি ডিম থেকেই বাচ্চা হয়। এই বাচ্চা পরবর্তী ৬-৭ সপ্তাহের মধ্যেই ডিম দেওয়া আরম্ভ করে।

> আরও পড়ুন- রিকশা চালালেও রোজা ভাঙেননি সত্তরোর্ধ্ব হানিফা

পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা থাকলে সেখানেই কোয়েলের খাঁচা রাখা উত্তম। তবে লক্ষ্য রাখতে হবে, বৃষ্টির পানিতে কোয়েলের খাঁচা যেন ভিজে না যায়। এতে কোয়েলের রোগ-ব্যাধি বেশি হয়।

মিরাজ হোসেনের দেখাদেখি নুরুল হুদা, পার্থ মজুমদার বাপ্পি এবং শরীফ আব্দুল কাইয়ুমও এ ধরনের খামার করেছেন। কেবল টার্কি নয় তিতির, কোয়েলের খামার করেও সফলতা পেয়েছেন। মিরাজের ইচ্ছা বাণিজ্যিকভাবে সারা দেশে এই খামারের পরিকল্পনা ছড়িয়ে দেওয়া।

এ ব্যাপারে মিরাজ হোসেন বলেন, 'আমি টার্কি বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখি। বেকারত্ব দূর করার জন্য এটা একটা ভালো উদ্যোগ। প্রতি শুক্রবার আমার খামারটি পরিদর্শনে আসেন অনেক উদ্যোক্তা।'

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)