সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

এক গ্রামের ২৫ গরু চুরি, ঘুম নেই কৃষকের

নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ছাতনী গ্রামে গরু চুরি বেড়েছে। গত ২ মাসে ওই গ্রাম থেকে ২৫টি গরু চুরির অভিযোগ উঠেছে। গরু চুরি ঠেকাতে নিজ নিজ বাড়িতে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকরা। তবুও ঠেকানো যাচ্ছে না চুরি।

নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ছাতনী গ্রামে গরু চুরি বেড়েছে। গত ২ মাসে ওই গ্রাম থেকে ২৫টি গরু চুরির অভিযোগ উঠেছে। গরু চুরি ঠেকাতে নিজ নিজ বাড়িতে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকরা। তবুও ঠেকানো যাচ্ছে না চুরি।

সর্বশেষ বুধবার (২৬ এপ্রিল) আসকান আলী নামে এক কৃষকের চারটি গরু গোয়াল ঘরে থেকে নিয়ে গেছে চোর।

তিনি বলেন, গরু চুরির ভয়ে রাত জেগে ছিলাম। দিনগত রাত ১টার দিকেও দেখেছি গরুগুলো গোয়ালেই আছে। ৩নটার দিকে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি একটা গরুও গোয়ালে নেই। চোরেরা দরজার তালা ভেঙে গরু নিয়ে গেছে।

আসকান আরও বলেন, দুটি বড় গরু ও দুটি বাছুর ছিল আমার। এগুলোর মূল্য সাড়ে তিন লাখ টাকার নিচে নয়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই গ্রামের আনছার আলীর দুটি, স্কুলপাড়ার আব্দুর রহিমের দুটি, পালপাড়ার কালামের দুটি, আবুল কাশেমের দুটি, একই এলাকার ফজের আলীর দুটি, ভাটপাড়ার আবুল হোসেনের দুটি, কেশবপুরের সানোয়ার হোসেনের একটিসহ মোট ২৫টি গরু গত দুই মাসে চুরি হয়েছে। গরু চুরির ভয়ে গৃহস্থরা ভয়ে ঘুমাতে পারছেন না।

আনসার আলী বলেন, আমার তো যা সর্বনাশ হওয়ার তা হয়েছেই। অন্যরাও আছে আতঙ্কে। অনেকে গরু বাইরের গোয়ালে না রেখে বাড়ির ভেতরে রাখছেন।

ছাতনী গ্রামের অধিবাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার জাগো নিউজকে বলেন, গরু নিয়ে ছাতনী বাসী আতঙ্কে আছেন। আমরা থানা পুলিশকে জানিয়েছি। চোর সন্দেহে দুজনকে ধরে পুলিশেও সোপর্দ করেছে এলাকাবাসী। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। পুলিশ এখনো চুরি যাওয়া কোনো গরু উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জাগো নিউজকে বলেন, ছাতনী এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। পুলিশ গরু চুরির সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রেজাউল করিম রেজা/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)