সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

প্রতিযোগিতা কমিশনে কাজী ফার্মসের ২ মামলার শুনানি

ডিম ও ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কৃষি শিল্পপ্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দায়ের করা দুই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।

ডিম ও ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কৃষি শিল্পপ্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দায়ের করা দুই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতিযোগিতা কমিশনের এজলাসে উভয়পক্ষের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে কাজী ফার্মসের ম্যানেজিং ডিরেক্টর কাজী জাহেদুল হাসান উপস্থিত ছিলেন। শুনানিতে দুটি মামলায় কমিশনের চাওয়া তথ্যাদি আগামী ৬ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাজারে মূল্যবৃদ্ধি করে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য অস্থিতিশীল করার অভিযোগে এ পর্যন্ত ৪৪টি মামলা হয়েছে। শেষ দফায় ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে প্রথমদিন সোমবার কাজী ফার্মস গ্রুপের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। বাকি ৭ প্রতিষ্ঠানের ৯ মামলার শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)।

কমিশন বলছে— এসব প্রতিষ্ঠানের কারসাজির জন্য বিগত সময়ে নিত্যপণ্য ও সবধরনের নিত্যব্যবহার্য পণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। কোম্পানিগুলো সংকট তৈরি করে দাম বাড়িয়েছে। সেজন্য প্রতিযোগিতা কমিশন 'স্ব-প্রণোদিত' মামলা দায়ের করেছে।

কমিশন থেকে প্রাপ্ত তালিকায় দেখা গেছে— চালের বাজারে সংকটের জন্য কুষ্টিয়ার রশিদ এগ্রো ফুড প্রোডাক্ট লিমিটেডের স্বত্বাধিকারী আব্দুর রশিদ ও নওগাঁর বেলকন গ্রুপের বেলকন প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী বেলাল হোসেনের নামে মামলা করা হয়েছে।

একই কারণে বাজারে চাল সরবরাহকারী আরও দুটি করপোরেট প্রতিষ্ঠান সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের (বিইওএল) বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে, আটা ময়দার বাজারেও সংকট তৈরির অভিযোগে সিটি গ্রুপের নামে পৃথক মামলা করেছে প্রতিযোগিতা কমিশন।

এছাড়া ডিমের বাজারে কৃত্রিম সংকট তৈরি করায় প্যারাগন পোল্ট্রি লিমিটেড, কাজী ফার্মস গ্রুপ এবং ডিম ব্যবসায়ী আড়তদার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানত উল্লাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি মুরগির বাজারে সংকট তৈরির জন্যও প্যারাগন পোল্ট্রি লিমিটেড ও কাজী ফার্মস গ্রুপের নামে দুটি আলাদা মামলা হয়েছে।

অন্যদিকে, বাজারে নিত্যব্যবহার্য পণ্য সাবান, সুগন্ধী সাবান এবং গুঁড়া সাবানের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরির দায়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নামে মামলা হয়েছে।

এনএইচ/এমএএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)