সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

শ্রীপুরে সাফারি পার্কে জেব্রা পরিবারে ২ অতিথি

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পরিবারে নতুন দুই অতিথি জন্ম নিয়েছে। গত ২২ ও ২৪ সেপ্টেম্বর নতুন জন্ম নেওয়া দুই শাবককে জেব্রা পালের সঙ্গে ঘুরতে দেখা গেছে।

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পরিবারে নতুন দুই অতিথি জন্ম নিয়েছে। গত ২২ ও ২৪ সেপ্টেম্বর নতুন জন্ম নেওয়া দুই শাবককে জেব্রা পালের সঙ্গে ঘুরতে দেখা গেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর রোববার ও ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জেব্রা পালের সঙ্গে নতুন শাবককে দেখতে পাওয়া যায়। বর্তমানে নতুন শাবকদের অন্যান্য হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে বাঁচাতে বিশেষ নজরে রাখা হয়েছে। বর্তমানে সাফারি পার্কে জেব্রার সংখ্যা ২৮টি। এর মধ্যে ১৪টি পুরুষ ও ১৪টি মাদী। নতুন জন্ম নেয়া শাবকসহ পার্কে জেব্রার সংখ্যা ৩০-এ দাঁড়িয়েছে।

পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, জেব্রা ইকুইডর পরিবারের আফ্রিকান ক্ষুরযুক্ত চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণী। যারা তাদের স্বতন্ত্র-কালো ডোরার জন্য বিশেষভাবে পরিচিত। পার্কের একই বেষ্টনীতে জেব্রার সঙ্গে জিরাফ, চিত্রা ও মায়া হরিণসহ আরও কিছু প্রাণী বসবাস করে।

তিনি আরও জানান, জেব্রা শাবক ৭ থেকে ৮ মাস মায়ের দুধ পান করে। এরা পাল ধরে ঘুরে বেড়ায়। নতুন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে পালের অন্য সদস্যরাও। একটি নারী জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকাল পার করে। প্রকৃতিতে ২০ বছর বাঁচলেও আবদ্ধ জোনে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে।

পার্ক সূত্র জানায়, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার পর একটি প্রাণী বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক দফায় বেশ কিছু জেব্রা আনা হয়। জেব্রাগুলো পার্কের 'আফ্রিকান সাফারি'অংশে ঝোপঝাড় ও তৃণভূমির সমন্বয়ে বিশাল এলাকাজুড়ে বিচরণ করে। পার্কে জেব্রার সঙ্গে ওয়াইল্ডবিস্ট, জিরাফ, গ্যাজেল, কমন ইল্যান্ড, চিত্রা ও মায়া হরিণসহ আরও বেশ কিছু প্রাণী বসবাস করে।

মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জুলাইয়ে ভারতের খৈল রপ্তানি কমেছে ৬৫%, বাংলাদেশে সরিষার খৈল গেছে বেশি

সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্যে জুলাইয়ে ভারত ১,৪৮,৬০৯ টন খৈল রপ্তানি করেছে, আগের বছর যা ছিল ৪,২২,৩৮৮ টন। দ্বিতীয় বৃহত্তম ক্রেতা বাংলাদেশ এপ্রিল-জুলাইয়ে নিয়েছে ১,৭২,৮৫২ টন, বেড়েছে ১৭.১৮%।

Rural Voice১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

লবণাক্ত জমির গম নিয়ে ৫০ লাখ ইউরো পেল ওলসারো, ২০২৭ সালে বাংলাদেশে বাজারে আনার লক্ষ্য

লবণাক্ত মাটিতেও ফলন দেয় এমন গমের জাত উদ্ভাবনে সুইডিশ স্টার্টআপ ওলসারো ৫০ লাখ ইউরোর বীজ তহবিল পেয়েছে। বাংলাদেশের মাঠ পরীক্ষায় এই গম মাঝারি লবণসহিষ্ণু জাতের চেয়ে ৪১% পর্যন্ত বেশি ফলন দিয়েছে; লাল তীর সিডের সঙ্গে ২০২৭ সালে বাজারে আনার প্রস্তুতি চলছে।

এজিফান্ডনিউজ১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমনখেতে ডাল পুঁতে পাখি ডেকে পোকা দমন, দিনাজপুর সদরে ৬৫ শতাংশ কৃষকের ভরসা পার্চিং

দিনাজপুর সদরে আমনখেতে ডাল, কঞ্চি ও খুঁটি পুঁতে দেওয়ায় দোয়েল, ফিঙে, শালিক বসে পোকা খাচ্ছে; কৃষি বিভাগ বলছে প্রায় ৬৫ শতাংশ কৃষক এই খরচহীন পদ্ধতিতে সুফল পাচ্ছেন।

বাসস১৩ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)