সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

উজ্জ্বল মিয়ার শখের জোড়া মহিষ, দাম হাঁকছেন ২৭ লাখ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরের বাসিন্দা উজ্জ্বল মিয়া। সারা বছরই দেশের বিভিন্ন পশুর বাজারে পদচারণা থাকে তার। বিভিন্ন হাট থেকে উন্নত জাতের মহিষ সংগ্রহ করে লালন-পালন করেন। এ বছর তার শখের দুটি মহিষ ক্রেতাদের নজর কেড়েছে। এক জোড়া মহিষের ওজন ৫৫ মণ। দুটি মহিষের দাম হাঁকা হচ্ছে ২৭ লাখ টাকা।

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরের বাসিন্দা উজ্জ্বল মিয়া। সারা বছরই দেশের বিভিন্ন পশুর বাজারে পদচারণা থাকে তার। বিভিন্ন হাট থেকে উন্নত জাতের মহিষ সংগ্রহ করে লালন-পালন করেন। এ বছর তার শখের দুটি মহিষ ক্রেতাদের নজর কেড়েছে। এক জোড়া মহিষের ওজন ৫৫ মণ। দুটি মহিষের দাম হাঁকা হচ্ছে ২৭ লাখ টাকা।

সুহিলপুর বাজারের সড়কের পূর্ব পাশের বাড়ির বাবুল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া পেশায় মহিষ ব্যাপারী। নিজ বাড়িতেই লালন-পালন করেন মহিষ। তার বাড়িতে বর্তমানে ৭৫টি মহিষ রয়েছে। ১০ জন লোক মহিষগুলো দেখাশোনা করেন।

উজ্জ্বল মিয়ার শখের দুটি মহিষ রয়েছে। দেখতে খুবই আকর্ষণীয়। ওজন প্রায় ৫৫ মণ। মহিষ দুটি আকর্ষণীয় হওয়ায় বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসছেন।

উজ্জ্বল মিয়ার চাচা কবির মিয়া জাগো নিউজকে বলেন, 'সারা বছরই আমরা মহিষের ব্যবসা করে আসছি। কিন্তু এত বড় মহিষ আজ পর্যন্ত দেখিনি। মহিষ দুটিকে ছাউনির নিচে রেখে লালন-পালন করা হচ্ছে। রাগী হওয়ায় তাদের বের করে আনা কষ্টসাধ্য। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে উৎসুক মানুষ আসে মহিষ দুটি দেখতে।'

মহিষের মালিক উজ্জ্বল মিয়া জাগো নিউজকে বলেন, 'আমার কাছে এখন ৭৫টি মহিষ রয়েছে। এর মধ্যে দুটি মহিষ খুব শখের। তাদের আনার পর পাঁচমাস ধরে খুব যত্ন করে পালন করা হচ্ছে।'

তিনি বলেন, 'মহিষ এমনিতেই গরম সহ্য করতে পারে না। তাই তাদের জন্য দুটি ফ্যান লাগাতে হয়েছে। প্রতিদিন তিনবেলা গোসল করাতে হচ্ছে। খড়, ধানের কুড়া, ভুসি ও ছোলা, বুট ছাড়া তাদের আর কিছু খাওয়ানো হয় না।'

ওজন স্কেলের মাপে মহিষ দুটির ওজন ২২০০ কেজি বা ৫৫ মণ। দাম হাঁকা হচ্ছে ২৭ লাখ টাকা—বড়টি ১৫ লাখ, ছোটটি ১২ লাখ।

উজ্জ্বল মিয়া বলেন, 'বাড়িতে রেখেই মহিষ দুটি বিক্রি করার ইচ্ছে রয়েছে। যদি বাড়িতে বিক্রি করতে না পারি তাহলে তো বাজারে নিয়ে যেতে হবে। অনেক ক্রেতা বাড়িতে এসেও দরদাম করেছেন। দামে মিল না হওয়ায় এখনো বিক্রি করিনি।'

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)