সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

দলছুট হরিণ জবাই করে মাংস ভাগ করলেন ইউপি সদস্য

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উদ্দিনসহ কয়েকজন একটি দলছুট হরিণ জবাইয়ের পর মাংস ভাগাভাগি করে নিয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ফরিদ নিজেই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে চরগাজীর বয়ারচর এলাকায় হরিণটি জবাই করা হয়।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উদ্দিনসহ কয়েকজন একটি দলছুট হরিণ জবাইয়ের পর মাংস ভাগাভাগি করে নিয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ফরিদ নিজেই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে চরগাজীর বয়ারচর এলাকায় হরিণটি জবাই করা হয়।

হরিণ জবাইয়ের খবর পেয়ে রামগতির তেগাছিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল যান। তারা প্রথমে হরিণের মাংস জব্দ করেন। কিন্তু পরে রহস্যজনক কারণে মাংসগুলো রেখে আসেন।

স্থানীয় সূত্র জানায়, ধারণা করা হচ্ছে হরিণটি দলছুট হয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ থেকে নদীতে ভেসে দুর্গম একটি চরে চলে আসে। সেখান থেকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে রামগতির বয়ারচরে কে বা কারা ওই হরিণটি নিয়ে আসে। পরে সেটি ইউপি সদস্য ফরিদের বাড়িতে রাখা হয়। শুক্রবার সকালে হরিণটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বয়ারচরের মীর বাজার এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। একপর্যায়ে স্থানীয় সিরাজ মাঝির বাড়িতে নিয়ে হরিণটি জবাই করেন। পরে ইউপি সদস্য ফরিদ, তার সহযোগী মুকিত মাঝি ও আকবর হোসেনসহ কয়েকজন মাংস ভাগাভাগি করে নিয়ে যান।

মুঠোফোনে কল করে তেগাছিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ নির্মলের সঙ্গে সাংবাদিক পরিচয় দিয়ে হরিণের বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। তবে তার ক্যাম্পে গেলে তিনি বলবেন বলে জানিয়ে লাইন কেটে দেন।

চরগাজী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ উদ্দিন বলেন, হাতিয়ার ভূঁইয়ারহাট এলাকার আলাউদ্দিন নামে এক ব্যক্তি কয়েকটি হরিণ লালন পালন করছেন। তার খামার থেকে একটি হরিণ পালিয়ে রামগতির বয়ারচর এলাকায় আসে। কুকুরের কামড়ে হরিণটি অসুস্থ হয়ে পড়ে। এতে স্থানীয়রা হরিণটি ধরে জবাই করে দেয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, শুনেছি হরিণটিকে কুকুরে কামড়িয়েছে। এতে স্থানীয়রা হরিণটি জবাই করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরীর মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

লক্ষ্মীপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. ফিরোজ আলম বলেন, হরিণ জবাই করা অপরাধ। পুলিশ যেহেতু ঘটনাস্থলে গিয়েছে সেহেতু তারা মাংসগুলো জব্দ করে আইনগত ব্যবস্থা নিতে পারতো। এ বিষয়ে আমি খোঁজ নেবো।

কাজল কায়েস/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জুলাইয়ে ভারতের খৈল রপ্তানি কমেছে ৬৫%, বাংলাদেশে সরিষার খৈল গেছে বেশি

সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্যে জুলাইয়ে ভারত ১,৪৮,৬০৯ টন খৈল রপ্তানি করেছে, আগের বছর যা ছিল ৪,২২,৩৮৮ টন। দ্বিতীয় বৃহত্তম ক্রেতা বাংলাদেশ এপ্রিল-জুলাইয়ে নিয়েছে ১,৭২,৮৫২ টন, বেড়েছে ১৭.১৮%।

Rural Voice১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

লবণাক্ত জমির গম নিয়ে ৫০ লাখ ইউরো পেল ওলসারো, ২০২৭ সালে বাংলাদেশে বাজারে আনার লক্ষ্য

লবণাক্ত মাটিতেও ফলন দেয় এমন গমের জাত উদ্ভাবনে সুইডিশ স্টার্টআপ ওলসারো ৫০ লাখ ইউরোর বীজ তহবিল পেয়েছে। বাংলাদেশের মাঠ পরীক্ষায় এই গম মাঝারি লবণসহিষ্ণু জাতের চেয়ে ৪১% পর্যন্ত বেশি ফলন দিয়েছে; লাল তীর সিডের সঙ্গে ২০২৭ সালে বাজারে আনার প্রস্তুতি চলছে।

এজিফান্ডনিউজ১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমনখেতে ডাল পুঁতে পাখি ডেকে পোকা দমন, দিনাজপুর সদরে ৬৫ শতাংশ কৃষকের ভরসা পার্চিং

দিনাজপুর সদরে আমনখেতে ডাল, কঞ্চি ও খুঁটি পুঁতে দেওয়ায় দোয়েল, ফিঙে, শালিক বসে পোকা খাচ্ছে; কৃষি বিভাগ বলছে প্রায় ৬৫ শতাংশ কৃষক এই খরচহীন পদ্ধতিতে সুফল পাচ্ছেন।

বাসস১৩ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)