সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

দেখতে অসুন্দর ফল ও সবজি: ইউরোপে এক তৃতীয়াংশ খাদ্য ফেলে দেওয়া হয় যে কারণে

ব্রিটেনে এক গবেষণা বলছে, দেখতে ভালো লাগছে না এই যুক্তিতে ইউরোপের কৃষক এবং বিক্রেতারা প্রতি বছর পাঁচ কোটি টন খাদ্য বাতিল করে দেয়।

ব্রিটেনে এক গবেষণা বলছে, দেখতে ভালো লাগছে না এই যুক্তিতে ইউরোপের কৃষক এবং বিক্রেতারা প্রতি বছর পাঁচ কোটি টন খাদ্য বাতিল করে দেয়।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ঐ গবেষনা বলছে, মোট উৎপাতি শস্যের এক-তৃতীয়াংশ নষ্ট হয়ে যায় কারণ সুপারমার্কেট এবং ভোক্তারা এমন সবজি বা ফল চান যেগুলো দেখতে নিখুঁত।

অর্থাৎ এসব ফল বা সব্জির আকার হয়তো ঠিক নেই, কিম্বা দেখতে কুৎসিত ধরনের। অর্থাৎ এসব সব্জি বা ফলের সাথে ভোক্তাদের ধারণার মিল নেই।

ফলে অবিক্রিত বা বাতিল খাদ্য মাঠে পড়ে থাকে অথবা পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়।

এই গবেষণায় দেখা হয়েছে, প্রতি বছর ইউরোপীয় অর্থনৈতিক এলাকাতে কী পরিমাণ ফসলের হানি হয় এবং কী পরিমাণ ফসল ফেলে দেওয়া হয়।

গবেষকরা এজন্যে সরকারি নীতিমালা, সুপারমার্কেটের উচ্চ মান এবং পণ্য সম্পর্কে ভোক্তাদের আকাঙ্খাকে দায়ী করেছেন।

গবেষণায় আরো দেখা গেছে, এসব কারণে কৃষকদের যতো ফসল উৎপাদন করার কথা তারা তার চেয়েও বেশি উৎপাদন করে থাকে। কারণ তারা ধরেই নেন যে এর একটা অংশ তারা বিক্রি করতে পারবেন না।

এই অপচয় রোধে গবেষকরা ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। একই সাথে এবিষয়ে একটি আন্দোলন গড়ে তোলার কথাও বলেছেন তারা যাতে সুপারমার্কেটগুলো দেখতে ভালো নয় এরকম ফল বা সব্জি বিক্রি করতে উৎসাহিত হয়।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ জিওসায়েন্সেসের স্টিফেন পর্টার বলেছেন, "সব্জি বা ফল দেখতে কেমন হওয়া উচিত সে বিষয়ে লোকজনের মনোভাবের পরিবর্তন ঘটানো গেলে এই অপচয় অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি এর ফলে খাদ্য উৎপাদনের কারণে জলবায়ুর উপরে যে প্রভাব পড়ে, এবং খাদ্যের জন্যে যে ব্যাপক চাহিদা সেসবও সামাল দেওয়া কিছুটা হলেও সহজ হবে।"

অবশ্য ইদানিং কালে যুক্তরাষ্ট্রের সুপার মার্কেটগুলোতে এই ধারণায় কিছুটা পরিবর্তন আসতে শুরু করেছে।

বিবিসি বাংলাসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)