সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

পেঁয়াজ-রসুনের খোসা না ফেলে কাজে লাগাবেন যেভাবে

প্রতিদিনের রান্নায় পেঁয়াজ আর রসুন যেন অবিচ্ছেদ্য উপকরণ। কিন্তু এগুলো কাটার পর যে পরিমাণ খোসা জমে, তার বেশিরভাগই চলে যায় ডাস্টবিনে। রান্নাঘরের এই পরিচিত বর্জ্যকে আমরা হয়তো মূল্যহীন মনে করি। অথচ একটু ভিন্নভাবে ভাবলে পেঁয়াজ-রসুনের খোসারও রয়েছে বেশ কিছু ব্যবহার।

প্রতিদিনের রান্নায় পেঁয়াজ আর রসুন যেন অবিচ্ছেদ্য উপকরণ। কিন্তু এগুলো কাটার পর যে পরিমাণ খোসা জমে, তার বেশিরভাগই চলে যায় ডাস্টবিনে। রান্নাঘরের এই পরিচিত বর্জ্যকে আমরা হয়তো মূল্যহীন মনে করি। অথচ একটু ভিন্নভাবে ভাবলে পেঁয়াজ-রসুনের খোসারও রয়েছে বেশ কিছু ব্যবহার।

রান্নার স্বাদ বাড়ানো থেকে শুরু করে কম্পোস্ট তৈরি, এমনকি কাপড়ে প্রাকৃতিক রং করার কাজেও পেঁয়াজের খোসা কাজে লাগানো যায়। ফলে প্রতিদিনের রান্নাঘরের ময়লা কিছুটা কমানোর পাশাপাশি পাওয়া যায় নতুন কিছু করার সুযোগ।

পরিষ্কার খোসা স্টক ও স্যুপে বাড়তি ফ্লেভারের জন্য ব্যবহার করা যায়

সবজি কিংবা মুরগির স্টক বানানোর সময় পরিষ্কার পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন। মাংস বা সবজির সঙ্গে খোসা দিয়ে সিদ্ধ করলে স্টকে হালকা রং ও স্বাদের পরিবর্তন আসতে পারে। রান্না শেষে স্টক ছেঁকে নিলেই খোসাগুলো আলাদা হয়ে যাবে।

স্যুপের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা যায়। সবজি বা মাংস সিদ্ধ করার সময় কয়েকটি পরিষ্কার খোসা দিয়ে রান্না করুন। পরে স্যুপের বেস ছেঁকে নিলে খোসা থাকবে না, কিন্তু এর ফ্লেভারের প্রভাব কিছুটা পাওয়া যেতে পারে।

ডাল রান্নার সময় অল্প পরিমাণ পেঁয়াজের খোসা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারেন। রান্না শেষ হওয়ার আগে খোসা তুলে ফেলতে হবে। কিছু ঝোল বা তরকারিতেও একইভাবে ব্যবহার করা সম্ভব।

তবে প্রথমবার বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই। অল্প দিয়ে রান্না করে স্বাদ ও রং আপনার পছন্দ অনুযায়ী হয়েছে কি না, দেখে নিতে পারেন।

পোলাও বা হার্ব রাইস তৈরির সময় চাল সিদ্ধ করার পানিতে পরিষ্কার পেঁয়াজের খোসা দেওয়া যায়। এতে চালের রংয়ে হালকা পরিবর্তন এবং সুগন্ধ তৈরি হবে চাল রান্না হয়ে গেলে খোসাগুলো অবশ্যই তুলে ফেলতে হবে।

রান্নায় ব্যবহার করতে না চাইলে খোসাগুলো ফেলে না দিয়ে কম্পোস্ট তৈরির কাজে লাগাতে পারেন। পেঁয়াজ ও রসুনের খোসা ছোট ছোট করে কেটে রান্নাঘরের অন্যান্য জৈব বর্জ্য ও শুকনো পাতার সঙ্গে মিশিয়ে কম্পোস্টের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে খোসা সরাসরি গাছের গোড়ায় ফেলে দিলেই সার তৈরি হবে-এমন নয়। ভালো মানের কম্পোস্ট পেতে সঠিক কম্পোস্টিং পদ্ধতি অনুসরণ করা জরুরি।

পেঁয়াজের খোসা পানিতে ভিজিয়ে সেই পানি গাছে দিতে পারেন। খোসায় থাকা উপস্থিত খনিজ গাছের গোড়ার পুষ্টি বাড়াতে সাহায্যে করে। পরিষ্কার খোসা পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে পরে ছেঁকে নেওয়া যায়। তবে মাত্রাতিরিক্ত নয়, গাছের নিয়মিত পরিচর্যার পাশাপাশি পরিমিতভাবে ব্যবহার করাই ভালো।

পেঁয়াজের খোসার আরেকটি চমৎকার ব্যবহার রয়েছে ঘরোয়া কারুশিল্পে। শুকনো পেঁয়াজের খোসা দিয়ে কাপড়ে হলুদ, সোনালি কিংবা বাদামি ধরনের প্রাকৃতিক শেড তৈরি করতে পারেন। রসুনের খোসা রান্নায় পেঁয়াজের খোসার তুলনায় কম প্রচলিত। তাই দুটিকে একসঙ্গে ব্যবহার না করাই ভালো। করতে হলে অবশ্যই ছোট ছোট বিষয় জেনে নিন।

সব খোসা কিন্তু কাজে লাগানোর উপযোগী নয়। রান্নায় ব্যবহারের জন্য পচা, ছত্রাকধরা, অতিরিক্ত ময়লা বা নষ্ট খোসা একেবারেই নেওয়া উচিত নয়। ভালো অবস্থায় থাকা খোসা পরিষ্কার করে ব্যবহার করতে হবে।

পেঁয়াজের খোসা রান্নায় তুলনামূলকভাবে বেশি ব্যবহার করা হলেও রসুনের খোসার ব্যবহার কম প্রচলিত। তাই রসুনের খোসা যেকোনো রান্নায় পেঁয়াজের খোসার মতো ব্যবহার না করে প্রয়োজন ও রান্নার ধরন বুঝে ব্যবহার করাই ভালো।

খোসা পরে ব্যবহারের জন্য রাখতে চাইলে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে সম্পূর্ণ শুকিয়ে নিন। এরপর শুকনো ও পরিষ্কার পাত্রে সংরক্ষণ করা যায়। চাইলে শুকনো খোসা গুঁড়া করেও রাখা সম্ভব।

তবে সংরক্ষণের সময় আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে। পাত্রে পানি বা ভেজাভাব ঢুকলে ছত্রাক জন্মানোর ঝুঁকি থাকে। তাই শুকনো পাত্র ব্যবহার করুন এবং প্রতিবার শুকনো হাতে খোসা বের করুন।

প্রতিদিন রান্নার পর ডাস্টবিনে যাওয়ার আগে পেঁয়াজ-রসুনের খোসার দিকে একবার নতুন চোখে তাকান। রান্নাঘরের অপ্রয়োজনীয় বর্জ্য মনে হলেও সঠিকভাবে ব্যবহার করলে এগুলোই হয়ে উঠতে পারে রান্না, বাগান কিংবা সৃজনশীল কাজের ছোট উপকরণ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)