সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ছুটির দিনে পাতে থাক ডিমের মখমলি

ছুটির দিন মানেই একটু বাড়তি সময়, একটু আলস্য আর মনভরা খাবারের আয়োজন। প্রতিদিনের তাড়াহুড়োর বাইরে এসে এমন দিনে পাতে চাই এমন কিছু, যা বানাতেও সহজ আবার খেতেও আরামদায়ক। ঠিক তেমনই এক পদ ডিমের মখমলি। নরম, ঝরঝরে আর স্বাদের দিক থেকে ভীষণই ঘরোয়া। অল্প উপকরণে তৈরি এই পদটি দুপুর কিংবা রাতের খাবারে ভাত বা রুটির সঙ

ছুটির দিন মানেই একটু বাড়তি সময়, একটু আলস্য আর মনভরা খাবারের আয়োজন। প্রতিদিনের তাড়াহুড়োর বাইরে এসে এমন দিনে পাতে চাই এমন কিছু, যা বানাতেও সহজ আবার খেতেও আরামদায়ক। ঠিক তেমনই এক পদ ডিমের মখমলি। নরম, ঝরঝরে আর স্বাদের দিক থেকে ভীষণই ঘরোয়া। অল্প উপকরণে তৈরি এই পদটি দুপুর কিংবা রাতের খাবারে ভাত বা রুটির সঙ্গে হয়ে উঠতে পারে ছুটির দিনের পরিপূর্ণ সঙ্গী। রইলো রেসিপি-

১. সেদ্ধ ডিম ৪টি ২. বড় পেঁয়াজ ১টি ৩. কাজুবাদাম ৮-১০টি৪. ছোট টমেটো ১ টি৫. শুকনো মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ৬. নারকেলের দুধ আধ কাপ ৭. লবঙ্গ ২-৩ টি৮. দারুচিনি এক টুকরো৯. ঘি ১ টেবিল চামচ১০. মেথি ১ টেবিল চামচ১১. ফ্রেশ ক্রিম ১ টেবিল চামচ

আরও পড়ুন: ছুটির দুপুর মানেই ঝাল ঝাল হাঁস ভুনার লোভনীয় স্বাদচিংড়ি পোলাও, ছুটির দিনের পারফেক্ট ডিশ

যেভাবে তৈরি করবেনপ্রথমেই সেদ্ধ ডিম লম্বালম্বি ভাবে দুভাগ করে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজকুচি, কাজুবাদাম, টমেটোকুচি হালকা ভেজে নিন। এরপর এতে অল্প পানি দিয়ে তা ভালোভাবে সেদ্ধ করুন। সেদ্ধ হলে তাতে স্বাদমতো লবণ দিন। এবার এটি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

এবার কড়াইয়ে অল্প তেল এবং এক চা-চামচ ঘি গরম করে তাতে দারচিনি, লবঙ্গ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ-বাদামের মিশ্রণ ও বাকি মসলা দিয়ে নাড়তে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে দিয়ে দিন নারকেলের দুধ। দুধ-মশলা ফুটে গেলে ডিম দিয়ে ঢেকে দিন। এবার মিনিট পাঁচেক রান্না হওয়ার পরে দিয়ে দিন মেথি মেথি। সবশেষে দিয়ে দিন ফ্রেশ ক্রিম। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ডিমের মখমলি।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)