সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

দুধ-কলা খেয়ে কি রোগ পুষছেন

দুধ-কলা ও চিড়া অনেকে একসঙ্গে মেখে খেয়ে থাকেন। আবার কলা দিয়ে মিল্কশেকও খাওয়ার অভ্যাস আছে কারও কারও। কেউ কেউ ওটসের সঙ্গেও দুধ ও কলা খেয়ে থাকেন। কিন্তু জানেন কি, অনেক বিশেষজ্ঞের

দুধ-কলা ও চিড়া অনেকে একসঙ্গে মেখে খেয়ে থাকেন। আবার কলা দিয়ে মিল্কশেকও খাওয়ার অভ্যাস আছে কারও কারও। কেউ কেউ ওটসের সঙ্গেও দুধ ও কলা খেয়ে থাকেন। কিন্তু জানেন কি, অনেক বিশেষজ্ঞের ধারণা দুধ ও কলা একসঙ্গে খাওয়া ঠিক নয়। কেন নয়, চলুন জেনে নেওয়া যাক।

দুধ ও কলা আলাদা ভাবে খুবই পুষ্টিকর দুটি খাবার, এতে কোনো সন্দেহ নেই। কলায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাসিয়াম। কলা কর্মশক্তি জোগায়। তাই কলা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। কলা অনেকেই রাতের খাবারের সঙ্গেও খেয়ে থাকেন। খুব একটা অ্যাসিডিটির সমস্যা হয় না।

দুধ অত্যন্ত উপকারি একটি খাদ্য। প্রোটিন, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে দুধের মধ্যে। কিন্তু দুধ ও কলা একসঙ্গে খেয়ে নিলে তা পাচন পক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। একসঙ্গে খেলে দুটি খাবারের সব পুষ্টিগুণ নষ্টও হয়ে যেতে পারে।

কলা-দুধ একসঙ্গে কারা খাবেন, কারা খাবেন না

কেউ কেউ দুধের সঙ্গে কলা মিশিয়ে মিল্কশেক খাওয়ার পরামর্শ দেন। আবার অনকে এর বিরুদ্ধে। কিছু কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞ কলা ও দুধের একসঙ্গে খাওয়ার একেবারেই পক্ষপাতী নন। তাদের মতে, খেতে চাইলে প্রথমে দুধ পান করে নেওয়া উচিত। তার ২০ মিনিট পর কলা খাওয়া যেতে পারে। তবে কলা আর দুধের মিল্কশেক খেলে তাতে ঘুমের উপরও প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, আর এক একদল স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যারা ওজন বৃদ্ধিতে ইচ্ছুক, নিয়মিত কায়িকশ্রম করেন, তাদের জন্য কলা ও দুধের মিশ্রণ অত্যন্ত উপকারী। তবে কোনো ব্যক্তির হাঁপানি বা অ্যালার্জির কারণে কফ জমার সমস্যা থাকলে বা শ্বাসকষ্ট হলে, তাদের কলা ও দুধ একসঙ্গে কখনোই খাওয়া উচিত নয়।

ইত্তেফাকসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)