সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মুগ ডালের পাউডারি মিলডিউ রোগে করণীয়

বাংলাদেশে ভাতের পরেই দ্বিতীয় প্রধান খাবার হিসেবে ডালকে বিবেচনা করা হয়। বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে ডাল আমিষের অন্যতম প্রধান জোগানদাতা। তথ্য অনুযায়ী, প্রতিটি মানুষের গড়ে প্রতিদিন ৪৫ গ্রাম করে ডাল খাওয়া প্রয়োজন। কিন্তু আমরা খাচ্ছি মাত্র ১২-১৫ গ্রাম।

বাংলাদেশে ভাতের পরেই দ্বিতীয় প্রধান খাবার হিসেবে ডালকে বিবেচনা করা হয়। বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে ডাল আমিষের অন্যতম প্রধান জোগানদাতা। তথ্য অনুযায়ী, প্রতিটি মানুষের গড়ে প্রতিদিন ৪৫ গ্রাম করে ডাল খাওয়া প্রয়োজন। কিন্তু আমরা খাচ্ছি মাত্র ১২-১৫ গ্রাম।

ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি এ ঘাটতি পূরণে সহায়ক। ডালজাতীয় ফসলের মধ্যে মসুর, মুগ, মাসকলাই, ছোলা ও মটরই মূলত প্রধান। পুষ্টির দিক থেকে মুগ ডালকে সেরা বিবেচনা করা হয়। মুগ ডাল চাষে কৃষক একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পারবেন, অন্যদিকে বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হতে পারবেন।

দুই বা আড়াই মাসে ফসল পাওয়ায় কৃষক সহজেই আমন ধান কাটার পর পতিত জমিতে মুগ ডাল চাষের আওতায় আনতে পারেন। তবে মুগ ডালের পাউডারি মিলডিউ রোগ ক্ষতির কারণ হতে পারে। কেননা এটি ছত্রাকজনিত রোগ। যা গাছের পাতা, কাণ্ড ও ফলের ওপর সাদা পাউডার পদার্থ তৈরি করে। এ রোগের কারণে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। ফলনও কমে যায়।

আরও পড়ুন

লক্ষণ• পাতা, কাণ্ড ও ফল আক্রান্ত হয়।• আক্রান্ত পাতা, কাণ্ড ও ফলে সাদা পাউডারের মতো আবরণ পড়ে।• প্রথমে পাতার ওপরপৃষ্ঠে ছোট ছোট সাদা হালকা পাউডারি দাগ দেখা যায়।• পরে ধূসর সাদা রং ধারণ করে। ধীরে ধীরে এ দাগ সব পাতা, কাণ্ড, ফুল ও ফলে বিস্তার লাভ করে। • আক্রমণের মাত্রা বেশি হলে হালকা নীল থেকে ধূসর বর্ণের দাগ পরিলক্ষিত হয়।• এ রোগের আক্রমণ বেশি হলে সব গাছ আক্রান্ত হয় এবং মারা যায়। • বীজ, পরিত্যক্ত গাছের অংশ ও বায়ুর মাধ্যমে এ রোগ বিস্তার লাভ করে।

১. আগাম বীজ বপন করা।২. সুষম সার প্রয়োগ করা।৩. পরিমিত সেচ প্রদান।৪. রোগ প্রতিরোধী জাত ব্যবহার করা।৫. আক্রান্ত অংশ সংগ্রহ করে নষ্ট বা পুড়ে ফেলা।

এ রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে হাদিয়াভিট (সালফার গ্রুপের) ২ গ্রাম মিশিয়ে ১২-১৫ দিন অন্তর স্প্রে করতে হবে।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)