সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

কাশি হলে করণীয়

শুকনো বাতাস কাশির জন্য সাধারণত দায়ী। আবার আর্দ্র বাতাসের কারণে অ্যাজমার প্রকোপ এবং ধুলোবালি থেকে অ্যালার্জির কারণে কাশি শুরু হতে পারে। অনেক ক্ষেত্রে আবার কফ জমাট বেধে ভয়ানক কাশিও

শুকনো বাতাস কাশির জন্য সাধারণত দায়ী। আবার আর্দ্র বাতাসের কারণে অ্যাজমার প্রকোপ এবং ধুলোবালি থেকে অ্যালার্জির কারণে কাশি শুরু হতে পারে। অনেক ক্ষেত্রে আবার কফ জমাট বেধে ভয়ানক কাশিও হয়। সাধারণত ঠান্ডা ও ফ্লুয়ের কারণে কাশি হয়। তবে অ্যালার্জি, অ্যাজমা, এসিড রিফ্লাক্স, শুষ্ক আবহাওয়া, ধূমপান, এমনকি কিছু ওষুধ সেবনের ফলেও এ সমস্যা তৈরি হতে পারে।

মানসিক চাপ ঠান্ডার স্থায়ীত্বকালকে বাড়াতে পারে। দীর্ঘস্থায়ী কাশির মোকাবেলা করতে, যখন আপনি অসুস্থ থাকবেন তখন আপনার মানসিক চাপ কমিয়ে ফেলুন। নিজের উপর বেশি চাপ প্রয়োগ করলে আপনি হয়তোবা আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন। প্রশান্তিতে থাকার একটি উপায় হচ্ছে প্রচুর পরিমাণে বিশ্রাম নিন; রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান।

পানি, জুস এবং সুপ আপনার শ্বাসনালী থেকে কফ বা শ্লেষ্মা পরিষ্কার করতে সহায়তা করে। কিন্তু ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা বা কফি শরীরে পানি শূন্যতা তৈরি করে যা কিনা ঠান্ডা লাগলে আপনার শরীরের জন্য একেবারেই কাম্য নয়।

চলুন জেনে নেই কাশি দূর করার কিছু ঘরোয়া উপায়-

গার্গল করলে গলাব্যথা কমে ও কাশি কমতে সহয়তা করে। এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে ১৫ মিনিট ধরে গার্গল করুন। এভাবে বিরতি দিয়ে কয়েকবার করুন। এটি কাশি কমাতে বেশ কার্যকর ঘরোয়া পদ্ধতি।

কাশি কমাতে এক কাপ লেবুমিশ্রিত চায়ের মধ্যে এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন। মধু কাশি কমাতে সাহায্য করে এবং গলাব্যথা কমায়। বিভিন্ন গবেষণায় বলা হয়, মধু কখনো কখনো কাশিরোধী ঔষুধগুলোর চেয়েও ভালো কাজ করে। কারণ মধু গরম খাদ্য তরল যা শ্লেষ্মা কমায়। কিন্তু এক বছরের কম বয়সী বাচ্চাদের মধু দেয়া যাবে না এটা তাদের পেটের খাবারকে বিষাক্ত করে তুলতে পারে।

কাশি কমাতে লেবুর শরবতের মধ্যে আদা কুচি মিশিয়ে খেতে পারেন। আদা শ্লেষ্মা দূর করতে সাহায্য করে। এর মধ্যে এক চা চামচ মধুও মেশাতে পারেন এতে ভালো ফলাফল পাবেন।

কাশি নিয়ন্ত্রণে হলুদ বেশ কার্যকর। এক গ্লাস গরম দুধের মধ্যে আধা চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এটি দ্রুত কাশি কমিয়ে ফেলবে।

এক পিস ক্যান্ডি খেয়ে দেখতে পারেন। ক্যান্ডি শক্ত কফ নরম করে দিতে সাহায্য করে এবং কাশি কমায়।

জাগো নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

দৈনন্দিন

টিসিবির পণ্য বিতরণে অনিয়ম কমাতে ডিজিটাল ব্যবস্থায় জোর

চলতি অর্থবছরে টিসিবির সংগ্রহ কর্মসূচি ৮ হাজার কোটি টাকার; উপকারভোগী যাচাই থেকে সরবরাহ পর্যন্ত ডিজিটাল ব্যবস্থাপনার কথা জানাল সংস্থাটি, প্রকৃত উপকারভোগী বাছাইয়ে জোর বিশেষজ্ঞদের।

আমার দেশ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

কমলার খোসা আর ভিনিগারে ঘরেই তৈরি করুন রান্নাঘরের ক্লিনার

ফেলে দেওয়া কমলার খোসা দুই সপ্তাহ সাদা ভিনিগারে ভিজিয়ে, ছেঁকে, সমপরিমাণ পানি মিশিয়ে বানানো যায় সুগন্ধি ক্লিনার; মার্বেল ও প্রাকৃতিক পাথরে ব্যবহার নিষেধ।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

স্কুল ছুটির পর রাস্তার খাবারের বদলে শিশুর ব্যাগে কী রাখবেন

ডায়েটিশিয়ান নাজনীন এস মৌসুমী বলছেন, স্কুলগেটের ভাজাপোড়া ও চিনিযুক্ত খাবারে ক্যালরি, লবণ ও খাদ্যবাহিত রোগের ঝুঁকি; ফল, সেদ্ধ ডিম বা চিড়া-দইয়ের মতো স্ন্যাক্স রাখুন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)