সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কৃষকের কাছ থেকে বাংলাদেশ সরকারের ধান কেনার নতুন সিদ্ধান্তে কৃষকের কী লাভ হবে

বাংলাদেশ সরকার এবার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সরকার এবার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে।

গত বছর চালকল মালিকদের মাধ্যমে সরকারিভাবে ধান-চাল কেনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

এখন আমন মৌসুমে আগামী ২০শে নভেম্বর থেকে প্রতিকেজি ২৬টাকা দরে ৬লাখ মেট্রিক টন ধান কেনা হবে।

দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের প্রত্যন্ত এক গ্রামের কৃষক রওশন আরা বেগমকে হঠাৎ স্বামীর মৃত্যুর পর তিন সন্তান নিয়ে সংসারের হাল ধরতে হয়েছে।

তিনি গত বছর চার বিঘা জমিতে ধান চাষ করে খরচের টাকা তুলতে পারেননি।

চালকল মালিকরা ধান না নেয়ায় তিনি অনেক কম দামে ধান বিক্রি করেছিলেন।

এবার সরাসরি কৃষকের কাছ থেকে সরকারের ধান কেনার খবরে তিনি খুশি হয়েছেন।

কিন্তু এর প্রক্রিয়া কী হবে-প্রক্রিয়া কতটা স্বচ্ছ্ব হবে এবং তারা আসলে কতটা লাভবান হবেন, তার উপাদন খরচ উঠবে কিনা- এমন অনেক প্রশ্ন কুড়িগ্রামের এই কৃষকের।

সরকার বলছে, চালকল মালিক গোষ্ঠীর কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ওঠে প্রতিবছর। সেজন্য এখন কৃষকের কাছ থেকে চালের বদলে ধান কেনার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকার গত বছর চালকল মালিকদের কাছ থেকে ৮লাখ মেট্রিক টন চাল কিনেছিল। আর চালকল মালিকরা ধান কিনেছিল কৃষকের কাছ থেকে।

বিবিসি বাংলাসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)