সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

হলুদ তরমুজ চাষে কৃষকের মুখে হাসি

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা এলাকার কৃষক সামছুল ইসলাম। ধান, ভুট্টা, আলুসহ অন্য সবজি চাষ করেন। এসব ফসল উৎপাদনের পর উপার্জিত অর্থ দিয়েই চলে তার সংসার। তবে কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে ভালো ফলন পাননি সামছুল। কিছু ভেবে না পেয়ে কৃষি অফিসের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে চাষ করেন হলুদ বর্ণের নত

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা এলাকার কৃষক সামছুল ইসলাম। ধান, ভুট্টা, আলুসহ অন্য সবজি চাষ করেন। এসব ফসল উৎপাদনের পর উপার্জিত অর্থ দিয়েই চলে তার সংসার। তবে কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে ভালো ফলন পাননি সামছুল। কিছু ভেবে না পেয়ে কৃষি অফিসের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে চাষ করেন হলুদ বর্ণের নতুন জাতের তরমুজ। এ পরীক্ষামূলক চাষেই সামছুলের জমিতে এসেছে ভালো ফলন। মুখে ফুটেছে হাসি, স্বপ্ন দেখছেন বেশি লাভের।

সামছুল ইসলামের মতো নতুন জাতের এ তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছেন নীলফামারী পৌরসভার হাড়োয়া এলাকার নুরীন নূর ওরফে মুক্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গ্রীষ্মকালীন তরমুজ হওয়ায় এ অঞ্চলের মাটিতে ব্যাপক চাষ সম্ভব। এতে বেশি লাভবান হবেন কৃষক।

আরও পড়ুন: মিষ্টি কুমড়া চাষে কৃষক ওমর ফারুকের সফলতা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ব্ল্যাক বেবি ও তৃপ্তি নামে দুটি জাত আছে এ তরমুজের। মূলত গ্রীষ্মকালেই চাষ করা যায় এ তরমুজ। যা এ অঞ্চলের মাটির জন্য অনুকূল। ফলে উচ্চ ফলনের সম্ভাবনা আছে। প্রতিটি তরমুজের ওজন ২-৩ কেজি পর্যন্ত হয়। ৮০-১০০ দিনেই হারভেস্ট করা যায় নতুন জাতের এ তরমুজ। এছাড়া এটি চাষ করলে ১ বিঘা জমিতে প্রায় ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি সম্ভব। ফলে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন। আগামীতে আরও চাষ বাড়বে বলে আশাবাদী দপ্তরটি।

কৃষক সামছুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'আমি আলু, ভুট্টা ও ধান চাষ করি। কিন্তু ঝড়, বৃষ্টি ও পোকার জন্য কয়েক বছর ধরে চাষ হচ্ছে না। তেমন আয়ও নেই। পরে কৃষি অফিসার পরামর্শ দিলেন এটা চাষ করতে। তাই ১৫ শতাংশ জমিতে চাষ করেছি। এখন তো ভালো ফলন এসেছে। আমার ২০ হাজার টাকা খরচ হয়েছে। প্রায় ১ লাখ টাকার মতো বিক্রি করতে পারবো বলে মনে হচ্ছে।'

মুক্তা বেগম বলেন, '২০ শতাংশ জমিতে তৃপ্তি ও ব্ল্যাক বেবি তরমুজ চাষ করেছি। ভালো ফলন হয়েছে। লাভবান হবো আশা করছি।'

আরও পড়ুন: সোনাগাজীর কৃষকদের মুখে হাসি

উপসহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া ইসলাম জাগো নিউজকে বলেন, 'এটি সম্পূর্ণ নতুন জাতের তরমুজ। যা প্রথম নীলফামারীতে চাষ হয়েছে। এটি অত্যন্ত লাভজনক। কম সময়ে চাষ ও কম খরচে বেশি লাভের সম্ভাবনা আছে। আমরা চেষ্টা করছি আগামীতে এর ফলন ও চাষ বাড়াতে।'

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ জাগো নিউজকে বলেন, 'আমরা কৃষকদের বিনা মূল্যে বীজ দিয়েছি। এছাড়া কারিগরি সহায়তা, কীভাবে কী করতে হবে; তা বলেছি। ৩ জন চাষ করেছেন ২০ শতাংশ করে জমিতে। সবার ফলন ভালো হয়েছে। ১ বিঘা জমিতে ২-৩ লাখ টাকা আয় হতে পারে। আশেপাশের কৃষকেরা উদ্বুদ্ধ হয়েছেন। তাদের মাধ্যমে ব্যাপক চাষ করতে পারবো বলে আশা করি।'

রাজু আহম্মেদ/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)