সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কৃষিখাতে সরকারের ১৮০ দিন: অর্জন, চ্যালেঞ্জ ও আগামীর পথ

বাংলাদেশের কৃষির সঙ্গে জড়িয়ে আছে প্রায় প্রতিটি পরিবারের জীবন, দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি এবং কোটি মানুষের কর্মসংস্থান। দেশের খাদ্যঝুঁকি সামলানো সেই কৃষক তার ঘামে ভেজা ফসলের ন্যায্যমূল্য, যথাসময়ে মানসম্মত সার ও কীটনাশক, নির্ভরযোগ্য সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণ ও শস্যবীমা পাওয়ার প্রশ্ন

বাংলাদেশের কৃষির সঙ্গে জড়িয়ে আছে প্রায় প্রতিটি পরিবারের জীবন, দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি এবং কোটি মানুষের কর্মসংস্থান। দেশের খাদ্যঝুঁকি সামলানো সেই কৃষক তার ঘামে ভেজা ফসলের ন্যায্যমূল্য, যথাসময়ে মানসম্মত সার ও কীটনাশক, নির্ভরযোগ্য সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণ ও শস্যবীমা পাওয়ার প্রশ্নে সবসময়ই ছিলেন অবহেলিত ও উপেক্ষিত।

কৃষক সবসময়ই সরকারের কাছে প্রত্যাশা করেছেন সহজে কৃষিঋণ পাওয়ার অধিকার, নিজের ফল-ফসলের নিরাপত্তার জন্য শস্যবীমার। কৃষক চেয়েছেন নিজ পেশার মর্যাদাপূর্ণ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।

বর্তমান বিশ্বে কৃষি এমন এক সময়ে দাঁড়িয়েছে, যখন শুধু উৎপাদন করাই যথেষ্ট নয়। ছোট-বড় প্রতিটি রাষ্ট্রই ভাবছে কৃষি নিয়ে। কৃষি উৎপাদন ও কৃষি শিল্প দুটোই আগামীর বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হিসেবে চিন্তা করা হচ্ছে। এই সময়টায় কৃষি নিয়ে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? এখনও আমাদের কাছে প্রশ্ন, কৃষক কীভাবে ন্যায্য দাম পাবেন?

0:00 - ভূমিকা: কৃষি খাতে সরকারের ১৮০ দিনের মূল্যায়ন 0:50 - মাঠের কৃষকের অভিযোগ ও দাবি 3:10 - শস্যবীমার প্রয়োজনীয়তা ও বর্তমান উদ্যোগ 5:49 - জলবায়ু পরিবর্তন ও ক্রপ ইন্স্যুরেন্সের সম্ভাবনা 7:19 - ১৮০ দিনের কর্মসূচির বিস্তারিত বিশ্লেষণ 8:47 - কৃষি ঋণ মওকুফ: ১২ লাখ কৃষক উপকৃত 10:11 - কৃষক কার্ড: সুবিধা ও সমস্যা 13:14 - প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার: কৃষক কার্ডের পরিকল্পনা 16:05 - খাল খনন ও পানি ব্যবস্থাপনার উদ্যোগ 16:50 - নেদারল্যান্ডস ও ভিয়েতনামের অভিজ্ঞতা 18:44 - খাল খননের লক্ষ্যমাত্রা ও অর্জন 21:09 - বৃক্ষরোপণ ও অন্যান্য উদ্যোগ 22:32 - চ্যালেঞ্জ ও সমাধানের পথ 24:35 - উপসংহার: কৃষকের ন্যায্য আয় নিশ্চিতের প্রত্যাশা

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)