সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

চকরিয়ায় বাচ্চা হাতির মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় অসুস্থ হয়ে দুই বছর বয়সী একটি বাচ্চা হাতি মারা গেছে। রোববার (৯ অক্টোবর) দুপুরে ময়নাতদন্ত শেষে উপজেলার খুটাখালী ইউনিয়নের হাজীরঘোনা মধুশিয়া বাগানে মাটিচাপা দেয়া হয়েছে।

কক্সবাজারের চকরিয়ায় অসুস্থ হয়ে দুই বছর বয়সী একটি বাচ্চা হাতি মারা গেছে। রোববার (৯ অক্টোবর) দুপুরে ময়নাতদন্ত শেষে উপজেলার খুটাখালী ইউনিয়নের হাজীরঘোনা মধুশিয়া বাগানে মাটিচাপা দেয়া হয়েছে।

ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন দাস জানান, শুক্রবার রাতে গহীন বনের হাজীরঘোনা এলাকায় একদল বন্যহাতি আসে। ধারণা করা হচ্ছে ওই রাতে হাতিটি মারা গেছে। মধুশিয়া বাগানে দুই বছর বয়সী একটি হাতি মারা যাওয়ার খবর পেয়ে ১টার দিকে বনবিভাগ ও প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে যাই। পরে ময়নাতদন্ত শেষে হাতিটি সেখানে মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে।

চকরিয়া প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মুনতাকিম বিল্লাহ মাসুম বলেন, লিভারে ইনফেকশন হওয়ায় হাতিটি মারা গেছে বলে মনে হচ্ছে। মৃত হাতিটির ওজন এক টন। দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। দুদিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

গত এক বছরে ডজনাধিক হাতি কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও-গজালিয়া, ঈদগড়, খুটাখালী, ফাঁসিয়াখালী, রামু এলাকায় মারা যায়।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)