সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

চুয়াডাঙ্গায় খালের পাড় ভেঙে প্লাবিত হাজারো হেক্টর ধানক্ষেত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জিকে প্রকল্পের প্রধান খালের পাড় ভেঙে কয়েক হাজার হেক্টর জমির আমন ধান প্লাবিত হয়েছে। এছাড়া বসতবাড়িতেও উঠেছে পানি। পানিতে ভেসে গেছে জাগের পাট ও পুকুরের মাছ।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জিকে প্রকল্পের প্রধান খালের পাড় ভেঙে কয়েক হাজার হেক্টর জমির আমন ধান প্লাবিত হয়েছে। এছাড়া বসতবাড়িতেও উঠেছে পানি। পানিতে ভেসে গেছে জাগের পাট ও পুকুরের মাছ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর-কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২ বছর আগে রাজু ফারাজী নামের এক ব্যক্তি ধানক্ষেতে সেচের জন্য খালের পাড় কেটে পাইপ স্থাপন করেন। গত কয়েকদিন যাবৎ ওই পাইপের পাশ দিয়ে পানি বের হতে থাকে। বুধবার সন্ধ্যায় ওই জায়গা থেকে জিকে খালের প্রায় ১০০ ফিট জায়গা ভেঙে পানি প্রবাহিত হয়। মুহূর্তে খালের পানিতে কেদারনগর-কাশিপুর ও ডামোশ গ্রামের কয়েক হাজার হেক্টর জমির আমন ধানের ক্ষেত প্লাবিত হয়। পানির স্রোতে জিকে খালে জাগ দেওয়া পাটও ভেসে যায়। এছাড়া ওই পানিতে ভেসে গেছে ৫-৬টি মাছচাষের পুকুরও।

ভুক্তভোগী কৃষক মোহাম্মদ আলী জানান, এবছর ১ বিঘা জমির পাট কেটে খালের পানিতে জাগে দিয়েছি। কয়েকদিন পরই ওই পাট পরিষ্কার করা হতো। কিন্তু এমন ঘটনায় তিনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কেদারনগর গ্রামের কৃষক আজগর আলী জানান, দীর্ঘদিন জিকে খালের পাড়গুলো সংস্কার করা হয়নি। এতে পোকা-মাকড় ছোট বড় গর্ত তৈরি করেছে। পাড় ভেঙে প্লাবিত হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ধান, পাট ও মাছের পুকুর। এসকল ফসল রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।

বেলগাছি ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মেহেরাজ আলী জানান, জিকে খালের পানিতে কয়েক হাজার হেক্টর জমির ধান প্লাবিত হয়েছে। পানি বের করার জন্য ওই এলাকার ছোট খালগুলো পরিষ্কার করা হবে।

আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন জানান, কী পরিমাণ ক্ষতি হয়েছে এখন বলা সম্ভব না। বৃহস্পতিবার সকালে তদন্ত কমিটি গঠন করা হবে। তারপরই ক্ষতির পরিমাণ জানা যাবে।

হুসাইন মালিক/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)