সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বানরের আক্রমণে শিশুর মৃত্যু

বানরের ভয়াবহ আক্রমণে ভারতে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরের সালকি গ্রামে।

বানরের ভয়াবহ আক্রমণে ভারতে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরের সালকি গ্রামে।

বন কর্মকর্তারা জানিয়েছেন, বানরের আক্রমণটি ডেহগাম তালুকের একটি মন্দিরের কাছে ঘটে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর নাম দিপক ঠ্যাকর। ঘটনার পরই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্ত চিকিৎসা শুরুর আগেই শিশুটির মৃত্য হয়।

পুলিশ ও বন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শিশুটি তার বন্ধুদের সঙ্গে খেলছিল। এসময় একদল বানর শিশু দিপকের ওপর আক্রমণ শুরু করে। বানরের নখের আচরে শিশুটির শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

এক কর্মকর্তা জানান, হামলায় শিশুটির অন্ত্র ছিঁড়ে গেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, গত এক সপ্তাহের মধ্যে গ্রামটিতে এটি বানরের তৃতীয় হামলার ঘটনা।বন কর্মকর্তা বিশাল চৌধুরী বলেন, গ্রামের বানর ধরার চেষ্টা করছে তার দপ্তর।

সূত্র: এনডিটিভি

জাগো নিউজ ২৪সূত্র

বিশ্ব

সম্পর্কিত খবর

বিশ্ব

এল নিনোর খরায় বিপর্যস্ত গুয়াতেমালার ২১ হাজার পরিবারকে খাদ্য দেবে ডব্লিউএফপি

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফুড ফর পিস কর্মসূচির মাধ্যমে আসা পুষ্টি-সমৃদ্ধ চাল, কালো শিম, ভোজ্যতেল ও সম্পূরক খাবারের প্যাকেট পাবে পাঁচটি বিভাগের তীব্র খাদ্যসংকটে থাকা পরিবার।

ডব্লিউএফপি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)