সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

চাঁপাইনবাবগঞ্জে চার পা ওয়ালা মোরগের দাম উঠেছে ৫০ হাজার

চার পায়ে লাফিয়ে চলছে একটি মোরগ। তার আশপাশ ঘিরে রেখেছে সাধারণ মানুষ। এমনই দৃশ্য দেখা যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার গ্রিনল্যান্ড শিশুপার্কে। শিশু, কিশোর, বৃদ্ধ থেকে শুরু করে সবার নজর এখন পার্কের এ চার পায়ের মোরগের দিকে।

চার পায়ে লাফিয়ে চলছে একটি মোরগ। তার আশপাশ ঘিরে রেখেছে সাধারণ মানুষ। এমনই দৃশ্য দেখা যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার গ্রিনল্যান্ড শিশুপার্কে। শিশু, কিশোর, বৃদ্ধ থেকে শুরু করে সবার নজর এখন পার্কের এ চার পায়ের মোরগের দিকে।

খোঁজ নিয়ে জানা গেছে , নাচোল উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মেশিনের মাধ্যমে হাঁস-মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর ব্যবসা করেন। গত দশ মাস আগে ওই গ্রামের এক ব্যক্তি শফিকুল ইসলামকে অনেকগুলো ডিম বাচ্চা ফোটানোর জন্য দেন। সবগুলো ডিমেই বাচ্চা ফোটে। খেয়াল করে দেখেন, এর মধ্যে একটি বাচ্চার পা চারটি। বিষয়টি ডিমের মালিক দেখতে পেয়ে সবগুলো বাচ্চা নিয়ে গেলেও ওই বাচ্চাটি রেখে যান। শফিকুলের বাড়িতেই বড় হতে থাকে বাচ্চাটি। একটু বড় হওয়ার পর বোঝা যায়, এটি মুরগি নয়, মোরগ। চার পায়ের এ মোরগের খবর ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। জানতে পেরে ৩০০ টাকা দিয়ে মোরগটি কিনে নেন নাচোলের গ্রিনল্যান্ড শিশুপার্কের মালিক। এর পর থেকে সেখানেই রয়েছে মোরগটি। মোরগটির ওজন এখন প্রায় দুই কেজি। পার্কে আসা দর্শনার্থীদের মূল আকর্ষণ এখন এই চার পায়ের মোরগ। অনেকে কিনতে চাইছে মোরগটি।

পার্কে ঘুরতে আসা নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, চার পায়ের মোরগটি দেখে অদ্ভুত লেগেছে। কিন্তু মোরগটির রং খুব সুন্দর। দেখে ভালোই লাগল।

পার্কের ম্যানেজার মিজানুর রহমান বলেন, বিনোদনের জন্য বেশ কিছু রাইড ও পশু-পাখি থাকলেও অনেকে মোরগটি দেখতেই পার্কে আসছেন। কেউ কেউ ছবি ও সেলফি তুলছে। পার্কে মোরগটি নিয়ে আসার পর থেকেই দর্শনার্থীদের প্রধান আকর্ষণ যেন এটি। মোরগটি দেখার জন্যই বিভিন্ন স্থান থেকে লোকজন আসছে। শিশুরাও মোরগটি দেখে আনন্দ পাচ্ছে। এক কেজি ওজন হওয়ার পর থেকেই এটি কিনে নেওয়ার জন্য কয়েকজন ব্যক্তি যোগাযোগ করেছে। এখন পর্যন্ত ৫০ হাজার টাকা দাম উঠেছে। তবে এখনই মোরগটি বিক্রি করা হবে না।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, চার পায়ের মোরগ বেঁচে আছে, এটি বিরল। সরাসরি গিয়ে দেখলে বোঝা যাবে মূল রহস্য।

সোহান মাহমুদ/জেএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)