সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৭ কিমি/ঘ

হিমছড়ি সৈকতে ভেসে এল বিশাল আকৃতির মৃত তিমি

জনমানবহীন কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ঢেউয়ে ভেসে এসেছে একটি বড় মৃত তিমি। তবে এটির মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

জনমানবহীন কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ঢেউয়ে ভেসে এসেছে একটি বড় মৃত তিমি। তবে এটির মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ১টায় স্থানীয়রা সাগরের পানিতে ভাসমান তিমিটিকে দেখতে পান বলে জানান স্থানীয় ব্যবসায়ী আবদুর শুক্কুর। পরে কাছে গিয়ে এটিকে মৃত দেখতে পান তারা।

তিনি জানান, তিমি মাছটির পেছনের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, এই আঘাতের কারণেই এটি মারা গেছে।

তিনি আরও জানান, গভীর সাগরের কোথাও এটিকে শিকারিরা হত্যা করেছে বলে ধারণা তাদের। সেখানে মারা যাওয়ার পর ভাসতে ভাসতে এটি তীরে এসে ভিড়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা সমীর কুমার সাহা বলেন, দক্ষিণ বনবিভাগের পর্যটন স্পট হিমছড়ি সৈকতে একটি বিশাল সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে স্থানীয় বনকর্মী ও হিমছড়ি পর্যটনস্পট পরিচালকরা ঘটনাস্থলে যান। এটি একটি তিমি মাছ। অনেক আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এর নাড়িভুঁড়ি কিছুই নেই।

এর মারা যাওয়ার কারণ জানতে ভেটেনারি সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতবছর লকডাউনের সময়েও সৈকতে কিছু মৃত ডলফিন ভেসে এসেছিল। এর মাঝে বেশ কয়েকটিকে শিকারিরা হত্যা করেছিল।

সায়ীদ আলমগীর/এসএমএম/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)